শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » ট্রাক চাপায় মাটিরাঙ্গায় মোটরসাইকেল চালক নিহত
প্রথম পাতা » খাগড়াছড়ি » ট্রাক চাপায় মাটিরাঙ্গায় মোটরসাইকেল চালক নিহত
বুধবার ● ২০ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাক চাপায় মাটিরাঙ্গায় মোটরসাইকেল চালক নিহত

--- খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙার বড়নাল ইউনিয়নের ডাক বাংলায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে মো. রাসেল মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
একই ঘটনায় খোকন বণিক (৪৫) নামে অপর এক মোটরসাইকেল যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯এপ্রিল) ৬টার দিকে ডাকবাংলা মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল মিয়া তবলছড়ি নতুন বাজার এলাকার মেরাজুল ইসলামের ছেলে।
জানা যায়, সে তবলছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব। বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, ঘটনার দিন বিকালের দিকে মাটিরাঙ্গার তবলছড়ি নতুন বাজার থেকে স্বর্ণ দোকানী খোকন বনিককে নিয়ে মাটিরাঙ্গা সদরে আসছিলেন। তবলছড়ি নতুন বাজার থেকে রওয়ানা দিয়ে বড়নাল ইউনিয়নের ডাকবাংলা মাদরাসার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক মো. রাসেল মিয়া নিহত হয়। এসময় তার মাথা পুরোপুরি থেতলে যায়।
ঘটনার পরপরই গুরুতর আহতাবস্থায় তবলছড়ি নতুন বাজারের স্বর্ণ ব্যাবসায়ী ও স্থানীয় বিএনপি নেতা খোকন বনিককে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গার তবলছড়ি পুলিশ ফাড়ির ইনচার্জ মো. মনির হোসেন বলেন, সিমেন্ট বোঝাই ট্রাকটিকে পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এবিষয়ে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

পানছড়িতে ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

খাগড়াছড়ি :: খাগড়াছড়ির পানছড়িতে দুষ্কৃতকারীর ধারালো অস্ত্রের আঘাতে সমীর দত্ত ত্রিপুরা(২৭) নামে এক যুবক খুন হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে হেলাধুলা পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার ৪ নং লতিবান ইউপির হেলাধুলা পাড়ার কমলা চরণ ত্রিপুরার ছেলে।
স্থানীয়রা জানায়, ইউপি নির্বাচন পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পানছড়ি থানার ওসি মো. আনচারুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)