বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » আ’লীগের প্রতিবাদ সভায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি
আ’লীগের প্রতিবাদ সভায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী সিতাব আলীর উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়৷ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ৷
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামছুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহানের সঞ্চালনায় বিশেষ অতিথির উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল জলিল জালাল, উপজেলা যুবলীগের আহবায়ক মখদছ আলী, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন৷ বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রিহান আলী, আবদুল হালিম সিকদার, আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন, ইলিয়াস মিয়া, হাজী আরশ আলী, হাজী আখদ্দুছ আলী, মাসুক মিয়া, ফখর উদ্দিন, শানুর আলী জয়দু, আবদুল লফিত, উপজেলা যুবলীগ নেতা শাহিন আহমদ, বিশ্বনাথ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আছাব আলী৷
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রম্নস্তুম আলী, আসাব আলী, নেছার আহমদ মুজিব, শামছুল ইসলাম ইমরুন ও আবদুর রুপ প্রমুখ।
সভা থেকে বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নেতা হাজী সিতাব আলী ওপর থেকে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান৷ অন্যতায় ইউনিয়ন আওয়ামী লীগ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে সভা থেকে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন৷





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা