শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » আ’লীগ নেতাসহ ১২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের
প্রথম পাতা » অপরাধ » আ’লীগ নেতাসহ ১২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের
বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আ’লীগ নেতাসহ ১২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের

---

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি ::সিলেটের বিশ্বনাথে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হওয়া গুরুতর আহত বিধবা রাহিমা বেগমের উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে৷ বিশ্বনাথ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী সিতাব আলীকে প্রধান অভিযুক্ত করে ৭ জনের নাম উল্লেখ ও আরোও ৪/৫জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে আহত বিধবা রাহিমা বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেন৷ মামলা নং ১২ (তাং ২০/০৩/১৬ইং)৷ এদিকে রাহিমা বেগম গুরুতর অসুস্থ থাকলে হাসপাতালে তার ঠাঁই হয়নি, সুস্থ হওয়ার পূবেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন রাহিমা বেগম৷
মামলার অন্যান্য অভিযুক্তকরা হলেন- উপজেলার বরইগাঁও (সদলপুর) গ্রামের মৃত মজমিল আলীর পুত্র দিলওয়ার হোসেন (২৭), মনোয়ার হোসেন (২৫), মৃত হুসমত উলস্নাহর পুত্র আফরম্নজ আলী (৫২), আফরম্নজ আলীর পুত্র আলী হোসেন (২৯), জমির আহমদ (২৫), দশঘর গ্রামের মৃত আরব আলীর পুত্র জাহাঙ্গীর আলম (৪৫)৷
জানা গেছে, দীর্ঘ কয়েক বছর যাবত্‍ উপজেলার কালিগঞ্জ বাজরস্থ দবিরুল ইসলামের বাসায় তিন সন্তান নিয়ে ভাড়ায় বসবাস করে আসছেন জগন্নাথপুর উপজেলার জিগলী (লাউতলা) গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী রাহিমা বেগম (৩৮)৷ গত শনিবার সন্ধ্যায় উপজেলার সদলপুর গ্রামে সিতাব আলীর বাড়িতে পাওনা টাকা চাইতে গেলে হামলায় গুরুতর আহত হন রহিমা বেগম ও তার সঙ্গে থাকা রিকসা (টমটম) চালক আবুল কালাম খান (৩৭)৷ খবর পেয়ে এলাকাবাসীর সহযোগীতায় থানা পুলিশ আফরোজ আলীর বসত ঘরের বারান্দা থেকে রক্তাক্ত অবস্থায় রাহিমা বেগম ও রিকশা চালক আবুল কালাম খানকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে৷
মামলার এজাহারে বাদি রাহিমা বেগম উল্লেখ করেন, ব্যবসার পুজির প্রয়োজনে মোনাফা প্রদানের আশ্বাস দিয়ে রহিমা বেগমের কাছ থেকে ২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি তিন লাখ টাকা নেন বড়ইগাঁও (সদলপুর) গ্রামের সিতাব আলী৷ পরবর্তীতে বার বার তাগিদ দেয়া সত্যেও সিতাব আলী টাকা না দিয়ে নানান তালবাহানা করতে থাকেন৷

বিষয়টি রহিমা বেগম এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করেন৷ পরবর্তীতে সিতাব আলী টাকা ফেরত দেওয়ার তারিখ দিলে সেই মোতাবেক গত ১৯ মার্চ সন্ধ্যায় রিক্সা চালক আবুল কালাম খানকে সাথে নিয়ে সিতাব আলী বাড়িতে যান রাহিমা বেগম৷ এসময় সিতাব আলীসহ সকল অভিযুক্তরা তাদের উপর হামলা চালায় ও শ্লীলতাহানী করে ৷ এসময় গুরুতর আহত হয়ে সজ্ঞাহীন হয়ে মাঠিতে লুঠিয়ে পড়েন রাহিমা বেগম৷ খবর পেয়ে এলাকাবাসী ও স্থানীয় সাংবাদিকদের সহযোগীতায় আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে থানা পুলিশ৷
রাহিমা বেগম অভিযোগ করে সাংবাদিকদের বলেন, আমার শারিরিক অবস্থা খুবই খারাপ৷ দুই দিনের মাথায় আমাকে হাসপাতাল থেকে চিকিত্‍সা না দিয়ে বের করে দেওয়া হয়েছে৷ বর্তমানে আমি অবুঝ তিন এতিম শিশুকে নিয়ে কালিগঞ্জ বাজারের ভাড়াটিয়া বাসায় অমানবিকভাবে দিন-রাত কাটাচ্ছি৷ আমার উপর হামলাকারীরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও প্রভাবশালী হওয়ায় তাদেরকে গ্রেফতার করছে না পুলিশ৷ বরং ঘটনার পরপর ২জনকে আটক করা হলেও পরবর্তিতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে৷
প্রধান অভিযুক্ত সিতাব আলী বলেন, ওই মহিলা (রাহিমা) আমার পরিচিত নয়৷ আমি কোন দিনই তার (রাহিমা) কাছ থেকে টাকা আনিনি৷ আমাকে ফাঁসানোর জন্য আমার প্রতিপক্ষ ওই মহিলাকে দিয়ে নাটক মঞ্চস্থ করছে৷
এব্যাপারে মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল হাই সাংবাদিকদের বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)