শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » আ’লীগ নেতাসহ ১২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের
প্রথম পাতা » অপরাধ » আ’লীগ নেতাসহ ১২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের
বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আ’লীগ নেতাসহ ১২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের

---

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি ::সিলেটের বিশ্বনাথে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হওয়া গুরুতর আহত বিধবা রাহিমা বেগমের উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে৷ বিশ্বনাথ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী সিতাব আলীকে প্রধান অভিযুক্ত করে ৭ জনের নাম উল্লেখ ও আরোও ৪/৫জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে আহত বিধবা রাহিমা বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেন৷ মামলা নং ১২ (তাং ২০/০৩/১৬ইং)৷ এদিকে রাহিমা বেগম গুরুতর অসুস্থ থাকলে হাসপাতালে তার ঠাঁই হয়নি, সুস্থ হওয়ার পূবেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন রাহিমা বেগম৷
মামলার অন্যান্য অভিযুক্তকরা হলেন- উপজেলার বরইগাঁও (সদলপুর) গ্রামের মৃত মজমিল আলীর পুত্র দিলওয়ার হোসেন (২৭), মনোয়ার হোসেন (২৫), মৃত হুসমত উলস্নাহর পুত্র আফরম্নজ আলী (৫২), আফরম্নজ আলীর পুত্র আলী হোসেন (২৯), জমির আহমদ (২৫), দশঘর গ্রামের মৃত আরব আলীর পুত্র জাহাঙ্গীর আলম (৪৫)৷
জানা গেছে, দীর্ঘ কয়েক বছর যাবত্‍ উপজেলার কালিগঞ্জ বাজরস্থ দবিরুল ইসলামের বাসায় তিন সন্তান নিয়ে ভাড়ায় বসবাস করে আসছেন জগন্নাথপুর উপজেলার জিগলী (লাউতলা) গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী রাহিমা বেগম (৩৮)৷ গত শনিবার সন্ধ্যায় উপজেলার সদলপুর গ্রামে সিতাব আলীর বাড়িতে পাওনা টাকা চাইতে গেলে হামলায় গুরুতর আহত হন রহিমা বেগম ও তার সঙ্গে থাকা রিকসা (টমটম) চালক আবুল কালাম খান (৩৭)৷ খবর পেয়ে এলাকাবাসীর সহযোগীতায় থানা পুলিশ আফরোজ আলীর বসত ঘরের বারান্দা থেকে রক্তাক্ত অবস্থায় রাহিমা বেগম ও রিকশা চালক আবুল কালাম খানকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে৷
মামলার এজাহারে বাদি রাহিমা বেগম উল্লেখ করেন, ব্যবসার পুজির প্রয়োজনে মোনাফা প্রদানের আশ্বাস দিয়ে রহিমা বেগমের কাছ থেকে ২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি তিন লাখ টাকা নেন বড়ইগাঁও (সদলপুর) গ্রামের সিতাব আলী৷ পরবর্তীতে বার বার তাগিদ দেয়া সত্যেও সিতাব আলী টাকা না দিয়ে নানান তালবাহানা করতে থাকেন৷

বিষয়টি রহিমা বেগম এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করেন৷ পরবর্তীতে সিতাব আলী টাকা ফেরত দেওয়ার তারিখ দিলে সেই মোতাবেক গত ১৯ মার্চ সন্ধ্যায় রিক্সা চালক আবুল কালাম খানকে সাথে নিয়ে সিতাব আলী বাড়িতে যান রাহিমা বেগম৷ এসময় সিতাব আলীসহ সকল অভিযুক্তরা তাদের উপর হামলা চালায় ও শ্লীলতাহানী করে ৷ এসময় গুরুতর আহত হয়ে সজ্ঞাহীন হয়ে মাঠিতে লুঠিয়ে পড়েন রাহিমা বেগম৷ খবর পেয়ে এলাকাবাসী ও স্থানীয় সাংবাদিকদের সহযোগীতায় আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে থানা পুলিশ৷
রাহিমা বেগম অভিযোগ করে সাংবাদিকদের বলেন, আমার শারিরিক অবস্থা খুবই খারাপ৷ দুই দিনের মাথায় আমাকে হাসপাতাল থেকে চিকিত্‍সা না দিয়ে বের করে দেওয়া হয়েছে৷ বর্তমানে আমি অবুঝ তিন এতিম শিশুকে নিয়ে কালিগঞ্জ বাজারের ভাড়াটিয়া বাসায় অমানবিকভাবে দিন-রাত কাটাচ্ছি৷ আমার উপর হামলাকারীরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও প্রভাবশালী হওয়ায় তাদেরকে গ্রেফতার করছে না পুলিশ৷ বরং ঘটনার পরপর ২জনকে আটক করা হলেও পরবর্তিতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে৷
প্রধান অভিযুক্ত সিতাব আলী বলেন, ওই মহিলা (রাহিমা) আমার পরিচিত নয়৷ আমি কোন দিনই তার (রাহিমা) কাছ থেকে টাকা আনিনি৷ আমাকে ফাঁসানোর জন্য আমার প্রতিপক্ষ ওই মহিলাকে দিয়ে নাটক মঞ্চস্থ করছে৷
এব্যাপারে মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল হাই সাংবাদিকদের বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে৷





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ