শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » পঞ্চগড় » প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আটোয়ারীর ৫০ পরিবার পেলেন জমিসহ ঘর
প্রথম পাতা » পঞ্চগড় » প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আটোয়ারীর ৫০ পরিবার পেলেন জমিসহ ঘর
মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আটোয়ারীর ৫০ পরিবার পেলেন জমিসহ ঘর

--- আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :: সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে ৩২ হাজার ৯শ ৪জন পরিবারের মধ্যে জমি সহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় আটোয়ারী উপজেলা হলরুমের উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত হয়ে উপজেলার ৫০জন উপকারভোগী পরিবারের নিকট জমি সহ ঘর হস্তান্তর করেন। পরে আটোয়ারী উপজেলা পরিষদের হলরুমে উৎসবমুখর পরিবেশে স্থানীয়ভাবে এই কার্যক্রমের দলিলপত্র হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। অনুষ্ঠানে অন্যানের মধ্যে পঞ্চগড় জেলার অবিরিক্ত জেলা প্রশাসক এডিএম জয়শ্রী রানী, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সকল দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী, গনমাধ্যমকর্মী সহ উপজেলার ৫০জন উপকারভোগী উপস্থিত ছিলেন। প্রতিটি ঘরের পিছনে সরকার ২লক্ষ ৫৯হাজার ৫শত টাকা ব্যয় করে এই ঘর নির্মান করে দিছেন। ঘরের পাশাপাশি ২শতক জমি সহ, বৈদ্যুতিক লাইন, টিউবওয়েল সহ সমস্তধরনের সুযোগ সুবিধা দিয়ে হস্তান্তর করা হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়।





আর্কাইভ