শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ঢাকা » মত প্রকাশ ও প্রতিবাদ করার অধিকার নাগরিকের মৌলিক অধিকার : আর্টিকেল নাইনটিন
প্রথম পাতা » ঢাকা » মত প্রকাশ ও প্রতিবাদ করার অধিকার নাগরিকের মৌলিক অধিকার : আর্টিকেল নাইনটিন
বুধবার ● ২৭ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মত প্রকাশ ও প্রতিবাদ করার অধিকার নাগরিকের মৌলিক অধিকার : আর্টিকেল নাইনটিন

--- সংবাদ বিজ্ঞপ্তি : ঢাকা, ২৬ এপ্রিল ২০২২ :: যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন, কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার দাবিতে আন্দোলনকারী সৈয়দা রত্না ও তার কিশোর ছেলেকে পুলিশ কর্তৃক বেআইনি আটক, হয়রানির ও মুচলেকা নেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি সৈয়দা রত্না ও তার কিশোর ছেলেকে বেআইনি আটক ও হয়রানির প্রতিবাদে ভূমিকা রাখা গণমাধ্যম, নাগরিক সমাজ, পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠনগুলি এবং প্রতিবাদকারী বিশিষ্ট ব্যক্তিদের আর্টিকেল নাইনটিন অভিনন্দন জানিয়েছে।

আজ সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আর্টিকেল নাইনটিন-এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেনঃ “যে কোন বিষয় নিয়ে মতপ্রকাশ ও প্রতিবাদ করার অধিকার একজন নাগরিকের সাংবিধানিক অধিকার এবং তা সরকারের জবাবদিহিতাকে নিশ্চিত করে। সৈয়দা রত্না ও তার কিশোর ছেলেকে পুলিশ কর্তৃক বেআইনি আটক ও হয়রানি বাংলাদেশে্র মত প্রকাশের স্বাধীনতা এবং নাগরিক পরিসর সংকোচনের উদ্বেগজনক চিত্র ফুটিয়ে তোলে।”

তিনি আরও বলেন, “এই ঘটনায় পুলিশের বেআইনিভাবে তুলে নিয়ে যাওয়ার প্রবণতা আবার দেখলাম। ভিন্নমত, প্রতিবাদ ও আন্দোলন দমনে সাম্প্রতিককালে বাংলাদেশে পুলিশের ক্রমাগত অনেক বেশি কর্তৃত্বপরায়ণ প্রবণতা, বেআইনি আটক, বলপ্রয়োগ, মামলা, হুমকি, হয়রানি করার প্রবণতা বেড়ে চলেছে। শান্তিপূর্ণ প্রতিবাদ দমনে বেআইনি আটক, মুচলেকা নেওয়া, হয়রানি মৌলিক মানবাধিকারের প্রত্যক্ষ লঙ্ঘন এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির (আইসিসিপিআর) অধীনে মত প্রকাশ ও প্রতিবাদ করার অধিকার রক্ষায় বাংলাদেশ সরকারের যে বাধ্যবাধকতা তার সাথে সাংঘর্ষিক”।

উল্লেখ্য যে, সৈয়দা রত্না কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী। তিনি আরও অনেকের সঙ্গে আন্দোলন করে আসছিলেন তেঁতুলতলা মাঠে পুলিশের জন্য স্থায়ী অবকাঠামো তৈরির জন্য এই মাঠ দখলে নেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে। সর্বশেষ গত ২৪ এপ্রিল ২০২২ তারিখে মাঠে ভবন নির্মাণের জন্য চারপাশে দেয়াল নির্মাণের কাজ নিয়ে ফেসবুক লাইভ করার অপরাধে তাকে ও তার কিশোর ছেলেকে কলাবাগান থানায় বেআইনিভাবে আটকে রেখে হয়রানি করা হয়। এর আগে গত ৩১ জানুয়ারি ২০২২-এ, কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা করার প্রতিবাদে এলাকার শিশুরা ওই মাঠে খেলা করলে খেলতে যাওয়া শিশুদের কান ধরে উঠবস করিয়েছেন কলাবাগান থানা পুলিশের সদস্যরা। এছাড়া ওই শিশুরা যাতে মাঠে আর খেলতে না যায় সেজন্য নির্যাতনের ভিডিও মোবাইল ফোনে ধারন করে হুমকি দেওয়া হয়। এতে শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে।

আর্টিকেল নাইনটিন, এ ঘটনায় জড়িত পুলিশের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি জানায়। পাশাপাশি পুলিশকে মত প্রকাশের স্বাধীনতা, প্রতিবাদের অধিকার ও নাগরিকের গণতান্ত্রিক অধিকার চর্চায় আরও বেশি সংবেদশীল হওয়ার আহ্বান জানায়।

আর্টিকেল নাইনটিন যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যেটি বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। এটি ১৯৮৭ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয় এবং সংস্থাটি মতপ্রকাশের স্বাধীনতা ও মুক্ত চিন্তা নিশ্চিত করণের ক্ষেত্রে কাজ করে। সংস্থাটি ২০০৮ সাল থেকে বাংলাদেশে কাজ করে আসছে।





ঢাকা এর আরও খবর

গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান
বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি
মার্কিন  - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান
নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে

আর্কাইভ