শিরোনাম:
●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
রাঙামাটি, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর পেল ২০৬ পরিবার
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর পেল ২০৬ পরিবার
বুধবার ● ২৭ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর পেল ২০৬ পরিবার

--- এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: মুজিববর্ষে ৩য় ধাপে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে ২০৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবার তাদের জমির মালিকানার দলিল ও ঘরের চাবি বুঝে পেয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের দলিল হস্তান্তর করেন। একই সময় প্রধানমন্ত্রীর পক্ষে মোরেলগঞ্জে ২০৬টি পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে জমি ও ঘরের দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, সহকারি কমিশনার(ভূমি) মো. আলী হাসান, থানার ওসি মো. সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার লিনা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার ও রিপন হোসেন তালুকদার এ সময় উপস্থিত ছিলেন।

সরকারি খাল দখল করে বিএনপি নেতার ভবন নির্মাণ, বন্ধ করল প্রশাসন

বাগেরহাট :: বাগেরহাটের শরণখোলা উপজেলায় উপজেলার বাংলাবাজারে সরকারি খাল দখল করে ভবন নির্মাণের কাজ শুরু করেছিলেন বিএনপি নেতা মো. খলিলুর রহমান। খবর পেয়ে গতকাল সোমবার সন্ধ্যায় ঘটনাস্থলে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার মো. নুর ই আলম ছিদ্দিকী। তিনি খাল রক্ষায় ওই ভবনের কাজ বন্ধ করে দেন।

ইউএনও জানান, বাংলাবাজার সংলগ্ন সরকারি খালটি প্রায় অর্ধেক ভরাট করে ভবনের কাজ শুরু করেন উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামের আ. আজিজ ফকিরের ছেলে বিএনপি নেতা মো. খলিলুর রহমান। তিনি সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. ছরোয়ার তালুকদারের মাধ্যমে কাজ না করার নির্দেশ দেন। কিন্তু তিনি ওই নির্দেশ না মেনে ভবন নির্মাণের কাজ করতে থাকেন। এখবর জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিই। পরবর্তীতে আবার কাজ শুরু করলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান ইউএনও।
বাংলাবাজারের ব্যবসায়ী ফরিদ হাওলাদার জানান, বিএনপি নেতা খলিলুর রহমান এলাকাবাসীর কথা না শুনে খাল ভরাট করে ভবন নির্মাণ করছিল। অথচ এ খালটির উপর রায়েন্দা ইউনিয়নের ৭/৮টি গ্রামের মানুষ নির্ভরশীল। তাই এলাকার স্বার্থে আমরা উপজেলা প্রশাসনকে জানালে ইএনও ঘটনাস্থলে এসে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন।

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেয়ে আপ্লুত প্রতিবন্ধী ভিক্ষুক ফিরোজ
বাগেরহাট :: আমার জমি ছিলনা, ঘর ছিল না। প্রধানমন্ত্রী আমারে জমি দিয়ে, ঘরও দিছে। অ্যাহন স্ত্রী, সন্তান নিয়া আর পথে পথে ঘুরতে হবে না। শেখ হাসিনা য্যানো দীর্ঘজীবি হয়। নামাজ পইড়া তার জন্য দোয়া করবো আল্লায় য্যানো তারে সুস্থ রাহে। উপহারের ঘরের দলিল হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে কথাগুলো বলেন প্রতিবন্ধী ভিক্ষুক মো. ফিরোজ হাওলাদা (৪৫)।

বাগেরহাটেরশরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের হতদরিদ্র ইউসুফ হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার এক সময় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। ১৯৯৯ সালে ফেনীতে একটি ভবনে কাজ করার সময় দুর্ঘটনায় বা পা হারান তিনি। এর পর থেকেই বেছে নেন ভিক্ষাবৃত্তি। শহরে শহরে ঘুরে ঘুরে ভিক্ষা করে চলছিল সংসার। স্ত্রী-সন্তান নিয়ে পথে পথে যাযাবরের মতো জীবন কাটছিল তার। পরে উপজেলা প্রশাসন তাকে খুঁজে বের করে প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর প্রদান করে। এখন তার নিজের একটি ঠিকানা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর দেওয়া হয়েছে ভিক্ষুক ফিরোজ হাওলাদারসহ শরণখোলার আরো চার ভূমিহীন পরিবারকে। অন্য ঘরপ্রাপ্তরা হলেন লোকমান হোসাইন, মো. হালিম মাঝি, মো. সুজন ফকির এবং মো. মহিউদ্দিন হাওলাদার। ধানসাগর ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামে এই পাঁচটি ঘর নির্মাণ করা হয়েছে।

শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে ঘরের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত আকন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন, আওয়ামীলীগের সভাপতি ও রায়েন্দা ইউপি চেয়ারম্যান মো. আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, প্রবীন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম খোকন, ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু, জাকির হোসেন খান মহিউদ্দিন প্রমুখ।

ইউএনও নূর-ই আলম সিদ্দিকী বলেন, উপজেলার ধানসাগর ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামে জমি ক্রয় করে পাঁচ ভূমিহীন পরিবারকে টিনশেড সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। উপকারভোগীরা যাতে ভালোভাবে সেখানে বসবাস করতে পারেন সেজন্য সুপেয় পানি ও বিদ্যুতের ব্যবস্থা থাকবে।





খুলনা বিভাগ এর আরও খবর

অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)