শিরোনাম:
●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » নিন্ম মানের ইট দিয়ে পৌরসভার সড়ক সংস্কার
প্রথম পাতা » খুলনা বিভাগ » নিন্ম মানের ইট দিয়ে পৌরসভার সড়ক সংস্কার
শনিবার ● ৩০ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিন্ম মানের ইট দিয়ে পৌরসভার সড়ক সংস্কার

--- ঝিনাইদহ প্রতিনিধি  :: ঝিনাইদহে নিন্ম মানের ইট দিয়ে পৌরসভার সড়ক সংস্কারের অভিযোগ উঠেছে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। শুক্রবার সকালে শহরের উজির আলী স্কুলের পাশের সড়ক সংস্কার শুরু করে পৌর কর্তৃপক্ষ। এসময় স্থানীয়দের বাঁধার মুখে সেখান থেকে সটকে পড়ে প্রকৌশলীসহ সংস্কারে নিয়োজিতরা। স্থানীয়রা জানায়, পৌরসভার উজির আলী স্কুল থেকে কলাবাগান পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে একজন ঠিকাদার কাজ না করে ফেলে রেখে গেছে। সড়কটির কারণে ভোগান্তীতে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। কয়েকদিন আগে এলাকার বাসিন্দারা সড়কটি সংস্কারের জন্য পৌরসভায় স্মারকলিপি দেয়। সেসময় পৌরসভা কর্তৃপক্ষ সড়কে ভোগান্তী কমাতে ব্যবস্থা নেওয়ার আশ^াস দেয়। শুক্রবার সকালে ছুটির দিনে ওই সড়কের ৫০০ মিটার কাজ শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ। নিজস্ব ব্যবস্থাপনায় পৌরসভার প্রকৌশলী আক্তারুজ্জামান কাজল ও একজন উপ-সহকারী প্রকৌশলী সেখানে দাড়িয়ে কাজ তদারকি করছিলেন। কাজ শুরু থেকে নিন্ম মানের ইট দিয়ে কাজ করাচ্ছিলেন তারা। স্থানীয়দের ভাষায় পোড়ামাটি বা রাবিশ দিয়ে কাজ করাচ্ছিলেন তারা। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সেই কাজে বাঁধা দেয়। খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা সেখানে গেলে কৌশলে সেখান থেকে সটকে পড়ে প্রকৌশলী। কলাবাগান এলাকার বাসিন্দা লিটু বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ ছিল। একুন আবার কাজ শুরু হচ্ছে। একেবারেই নিন্ম মানের ইট দিয়ে কাজ করছে। এইডা তো ইটই বলা চলে না। পোড়ামাটি দিয়ে কাজ করাচ্ছে। মুরাদ হোসেন নামের এক বাসিন্দা বলেন, যে মাটি দিচেছ তার থেকে এটেল মাটি দিয়ে কাজ করালে ভালো হতো। পৌরসভার টাকা নেই ভালো কথা। এখন যা ইট দিচ্ছে তা দিয়ে কাজ করে টাকা নষ্ট করার কি দরকার। পৌরসভার কর্মকর্তারা টাকা আত্মসাৎ করার জন্য আমা ইট দিয়ে কাজ করাচ্ছে। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দিন বলেন, ১ নম্বর ইট দেওয়ার কথা। কিন্তু সেখানে একটু সমস্যা হয়েছে বলে কাজ আপাতত বন্ধ রেখেছি। আগামীতে ভালোমানের খোয়া দিয়ে কাজ করা হবে।

মাদরাসার ছাত্রকে অপহরণের রহস্য ফাঁস
ঝিনাইদহ :: ভ্যান পাওয়ার লোভে মাদরাসাছাত্রকে অপহরণের ঘটনায় আরিফুল ইসলাম (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে যশোরের অভয়নগর থানার নওয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরিফুল ঝিনাইদহের কালীগঞ্জ থানার মঙ্গলপৈতা গ্রামের মৃত খালেক তালুকদারের ছেলে। পুলিশ জানায়, উপজেলার আলীপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের সৌদি প্রবাসী শাজাহান মোল্লার ছেলে জুবায়ের হোসেন রিফাদ রাজবাড়ী জেলা শহরের দারুল উলুম ভাজনচালা মাদরাসার হাফেজিয়া শাখার ছাত্র। চলতি বছরের ১১ মার্চ সকালে শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে কয়েকজন বন্ধু খেলাধুলা করছিল। এ সময় অপরিচিত এক ব্যক্তি তাদের কাছে আসেন এবং নানা ধরনের গল্প করেন। এক পর্যায়ে ওই ব্যক্তি মোবাইল ফোনের লোভ দেখিয়ে রিফাদকে নিয়ে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। এরপর থেকেই রিফাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে ওই ছাত্রের মা রিক্তা বেগম রাজবাড়ী সদর থানায় অভিযোগ করেন। ঘটনার দুদিন পর ১৩ মার্চ দুপুরে নিজ বাড়ির এলাকা থেকে রিফাদকে উদ্ধার করা হয়। তার বক্তব্যে ও সিসিটিভির ফুটেজ অনুযায়ী ঝিনাইদহ, বেনাপোল, যশোরসহ বিভিন্ন অঞ্চলে রাজবাড়ী থানার একটি টিম কাজ শুরু করে। ২৭ এপ্রিল যশোর জেলার অভয়নগর থানার নওয়াপাড়া এলাকায় অপহরণকারীর সন্ধান পাওয়া যায়। বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে আসে পুলিশ। অপহরণের বিষয় শিকার করে আরিফুল ইসলাম জানান, কালীগঞ্জের বাশারের ছেলে জুয়েল ও সবুরের নির্দেশে তিনি ওই ছাত্রকে অপহরণ করেন। এর জন্য তিনি পেয়েছেন ৩০০ টাকা। কাজ সফল হলে তাকে একটি ভ্যান দেওয়ার কথা ছিল। মোবাইল ফোন দেওয়ার কথা বলে রাজবাড়ী থেকে রিফাদকে অপহরণ করে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ ও যশোরসহ বিভিন্ন জায়গায় রাখেন আরিফুল। তবে রিফাদের বাড়ির কোনো নম্বর ও সুবিধা পাননি অপহরণকারীরা।

শৈলকুপায় একদিনেই স্কুলছাত্রীসহ ৩জনের আত্মহত্যা
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একদিনে ৩ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের নুন্দিরগাতী গ্রামে পারিবারিক কলহের জের ধরে নিখিল চন্দ্র মন্ডলের ১০ শ্রেণীতে পড়-য়া কন্যা সুবর্না রানী ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সুবর্না রানী মালিথিয়া(লাঙ্গলবাধ বাজার সংগলœ) বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ছিলো বলে জানা গেছে। এছাড়াও দিগনগর ইউনিয়নের রতনপুর গ্রামে হালিম জোয়াদ্দার এর স্ত্রী আছিয়া বেগম(৬৫) গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। অন্যদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কাঁচেরকোল ইউনিয়নের পূর্ব কাঁচেরকোল গ্রামে জলিল উদ্দিনের ছেলে সাগর শেখ(১৬) নামে এক ব্যক্তি প্রেমঘটিত ও পারিবারিক কারণে বিষপান করে আত্মহত্যা করেছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ৩ জনের আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি এবং এ ঘটনায় থানায় পৃথকভাবে ৩টি অপমৃত্যু মামলা হয়েছে।

মহেশপুরের ইয়াবা সম্রাট ডলার অবশেষে গ্রেফতার
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুরের ইয়াবা সম্রাট ডলার হোসেনকে গ্রেফতার করেন মহেশপুর থানা পুলিশ। ২৪শে এপ্রিল রোজ রবিবার মান্দার বাড়ীয়া রাজধানীর মোড় হতে ২৪ পিচ ইয়াবা সহ তাকে আটক করেন। জানা গেছে মাদকদ্রব্য ইয়াবা বিক্রির সময় তাকে হাতে নাতে আটক করেন মহেশপুর থানার এ এস আই মোফাজ্জল হোসেন। আটকের সময় পুলিশ তার কাছ থেকে ইয়াবা বিক্রির নগত ৮,৮৯০ টাকা ও মাদক বহনকারী একটি কালো পালসার উদ্ধার করেন। আসামি ডলার হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দার বাড়ীয়া গ্রামের সামাউল মোল্লার ছেলে। এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ সেলিম মিয়া বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ি ডলার হোসেন মান্দার বাড়ীয়া গ্রামের রাজধানী মোড়ে মাদকের লেনদেন করতে যাচ্ছে, তাৎক্ষনিকভাবে এ এস আই মোফাজ্জল হোসেন ও সঙ্গী ফোর্স নিয়ে ঘটনা স্থলে হাজির হয়ে মাদক ব্যবসায়ি ডলারকে ২৪পিচ ইয়াবা সহ হাতে নাতে আটক করেন। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে ।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ