শনিবার ● ৭ মে ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় ইয়াবা সেবনকালে স্কুল শিক্ষকসহ আটক-৩
মাটিরাঙ্গায় ইয়াবা সেবনকালে স্কুল শিক্ষকসহ আটক-৩
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় ইয়াবা সেবন করার সময় এক স্কুল শিক্ষকসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ৫ মে সন্ধ্যা সাড়ে ৭টায় মাটিরাঙ্গা পৌর শহরের ৭নং ওয়ার্ডের বলিপাড়া এলাকার মোহাম্মদ হাবিল মিয়ার বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫৫পিস ইয়াবা ও ইয়াবা সেবন করার মালামাল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মাটিরাঙ্গা ৫নং পৌর ওয়ার্ডের মো. আব্দুল মমিনের ছেলে ও বলিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. গোলাম কিবরিয়া রনি (৩১)। মাটিরাঙ্গা মিস্ত্রিপাড়ার মো. এছহাক মিয়ার ছেলে জোবায়ের বিন এছহাক ফয়সাল, ৭নং পৌর ওয়ার্ডের বলিপাড়া এলাকার মোহাম্মদ হাবিল মিয়ার ছেলে মো. রজ্জব আলী (৪২)।
মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান ইরফান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫পিস ইয়াবাসহ ৩জনকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের