শনিবার ● ৭ মে ২০২২
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
ঘোড়াঘাটে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে বজ্রপাতে মারুফ হাসান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার পার্থ জ্বিময় সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার ৬ মে সকাল ১১ টায় ঘোড়াঘাট উপজেলার বেগুনবাড়ি গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত মারুফ উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের লাবু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে উপজেলার বেগুনবাড়ি গ্রামে শিশুটির নানা আবু তাহেরের বাড়ির সামনে বেশ কিছু শিশু খেলাধুলা করছিল। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে তারা একটি ঘরে আশ্রয় নেয় কিন্তু দুর্ভাগ্যক্রমে শিশুটি জমিতেই খেলাধুলা করছিল। ঝড়-বৃষ্টির এক পর্যায়ে বজ্রপাতের বিকট শব্দে শিশুটি সেখানেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা
বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায়
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়