শনিবার ● ৭ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » করেরহাট থেকে বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেফতার-১
করেরহাট থেকে বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেফতার-১
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের করেরহাট থেকে ২৯ বোতল বিদেশি মদ ও ১২ কেজি গাঁজাসহ জাহিদুল হাসান রুবেল নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শুক্রবার ৬ মে দুপুরে উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী করেরহাট ইউনিয়নের ভালুকিয়া দীঘির পাড়ে কালাম আমিনের গাছের বাগানে অভিযান চালিয়ে মদ ও গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রুবেল উপজেলার করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নূর হোসেন মামুন বলেন, সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবীব আবদুল্লাহ’র নেতৃত্বে ভালুকিয়া দীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহিদুল হাসান রুবেলকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানের সময় আরও তিন মাদক কারবারি পালিয়ে যায়। তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।





বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম