রবিবার ● ২৯ মে ২০২২
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে ভুয়া ২ দাতের ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড
খাগড়াছড়িতে ভুয়া ২ দাতের ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা সদরের মেহেদীবাগ ও নারিকেল বাগান এলাকায় ভুয়া দুই দন্ত চিকিৎসককে ৬ মাস করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
শনিবার ২৮ মে বিকেলে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এক অভিযান পরিচালনা করে এ দন্ড প্রদান করেন।
দণ্ডিতরা হলেন, মেহেদী বাগ এলাকার বেলকুচি ডেন্টাল কেয়ারের ইমদাদুল হক লাবু ও নারিকেল বাগান এলাকার স্বপ্না ডেন্টাল কেয়ারের এস কে ধর।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাকিল জানান, খাগড়াছড়িতে তিনটি দন্ত চেম্বারে অভিযান চালিয়ে ২জন ভুয়া চিকিৎসককে দণ্ড দেয়া হয়েছে। দণ্ডিতদের কারও বিএমডিসির নিবন্ধন নেই। তারা অস্বাস্থ্যকর ও মেয়াদোর্ত্তীণ ওষুধ ব্যবহার করতেন।
তিনি বলেন, মেডিক্যাল ও ডেন্টাল আইন-২০১০ এর বিভিন্ন ধারায় প্রত্যেককে ৬মাস করে জেল ও ৫০হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে তাদের ১মাস করে কারাদণ্ড দেয়া হয়।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা