শিরোনাম:
●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ জুন ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ পৌরসভা নির্বাচন : সতন্ত্র মেয়র প্রার্থীসহ দু’জনকে ঢাকায় রেফার্ড
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ পৌরসভা নির্বাচন : সতন্ত্র মেয়র প্রার্থীসহ দু’জনকে ঢাকায় রেফার্ড
বৃহস্পতিবার ● ২ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহ পৌরসভা নির্বাচন : সতন্ত্র মেয়র প্রার্থীসহ দু’জনকে ঢাকায় রেফার্ড

--- ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে সতন্ত্র মেয়র ও আওয়ামীলীগ প্রার্থীর সর্মথকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহিদী হিজল ও তার বড় ভাই আবু শাহরিয়ার জাহেদী পিপুল সহ আহত হয়েছেন অন্তত ৭জন। আহতদের মধ্যে সতন্ত্র মেয়র প্রার্থী ও তার বড় ভাইসহ চারজনের অবস্থা গুরুতর। ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। ভাংচুর করা হয়েছে সতন্ত্র মেয়র প্রার্থীর একটি জীপ। ১লা জুন রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের ধুপাঘাটা নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর জেলা শহরে বিপুল সংখ্যক পুলিশ ও ম্যাজিষ্ট্রেট মোতায়েন করা হয়েছে। হামলা সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে। রাত সাড়ে ৯টা পর্যন্ত কমপক্ষে ১৫ জনকে আটক করা হয়েছে বলে পুলিশের একটি সুত্র থেকে জানানো হয়েছে। সতন্ত্র মেয়র প্রার্থী হিজল অভিযোগ করেন, পৌর এলাকার উদয়পুর গ্রামে জনসংযোগ করে গোবিন্দপুর এলাকায় আসা মাত্র আওয়ামীলীগের মেয়র প্রার্থী আব্দুল খালেকের সর্মথকরা হঠাৎ করে হামলা শুরু করে। এ সময় ইাটপাটকেল নিক্ষেপসহ বেদম ভাবে মারপিট করা হয় তাদের। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি। একই সময় বড় ভাই পিপুলকে বেদম ভাবে প্রহার করতে থাকে হামলা কারিরা। তিনি আরো অভিযোগ করেন, আওয়ামীলীগ প্রার্থীর সর্মথকদের হামলায় আরো অন্তত ৫ জন আহত হয়েছেন। নির্বাচনে পরাজয় ঠেকাতে এ ধরনের হামলার ঘটনা ঘটনানো হয়েছে বলে দাবি করেন তিনি। সংঘর্ষের এক পর্যায়ে নিজস্ব লাইসেন্স করা পিস্তল দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষনের কথা স্বীকার করেন মেয়র প্রার্থী হিজল। এ ঘটনার বিষয়ে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এমপি বলেন, এক পক্ষে ঘটনা ঘটেনি। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সহ ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় সতন্ত্র মেয়র প্রার্থী আহত হয়েছে বলে শুনেছি। তিনি অভিযোগ করেন সতন্ত্র মেয়র প্রার্থীর লোকজন আওয়ামীলীগের সর্মথকদের ওপর আগে চাড়াও হয়েছে এবং সতন্ত্র মেয়র প্রার্থীর থেকে পিস্তলের গুলি বর্ষণ করা হয়েছে। গুলি বর্ষন করা নিয়ে ঘটনাটি ঘটেছে বলে দাবি করেন তিনি। তিনি আরো অভিযোগ করেন, পরবর্তী সময়ে জেলা শহরের পায়রা চত্তর এলাকায় পুলিশ আওয়ামীলীগ নেতা কর্মিদের ওপর বেধড়ক লাঠি পেটা করেছে। এ ধরনের ঘটনার নিন্দা জানান তিনি। এ বিষয়ে পুলিশ সুপার মোঃ মুনতাসিরুল ইসলাম বলেন, সতন্ত্র মেয়র প্রার্থীর ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আওয়ামীলীগের জেলা সভাপতির অভিযোগে বিষয়ে তিনি বলেন, সতন্ত্র মেয়র প্রার্থীর ওপর হামলাকারিরা সেখানে অবস্থান করছে এবং রাস্তা বন্ধ করে মিছিল করছে। এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং দুইজনকে আটকের চেষ্টা করে। এ সময় পুলিশের ওপর হামলা চালায় তারা। এতে করে উপস্থিত জনতার ছত্রভঙ্গ করতে পুলিশ মৃদু লাঠি চার্জ করেছে বলে জানান তিনি। সেই সাথে জেলা শহরে পুলিশের টহল জোরদার করার কথাও জানান এসপি। এদিকে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়ার পরে গোটা পৌর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাড়া মহল্লায় থম থমে অবস্থা বিরাজ করছে। উল্লেখ্য ১৫ জুন ঝিনাইদহ পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছে চারজন। নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মোঃ আব্দুল খালেক, সতন্ত্র প্রার্থী কাইয়ুৃম শাহারিয়ার জাহিদী হিজল, মিজানুর রহমান মাসুম এবং ইসলামী অন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম।

ধর্ষন মামলায় কারাগারে আ’লীগের সাবেক সভাপতি ফরিদ
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বহিস্কৃত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার ফারুকুুজ্জামান ফরিদকে জেল হাজতে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে একটি ধর্ষন মামলায় উচ্চ আদালতের নির্দেশে হাজির হলে বিচারিক আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এই মামলায় তার গাড়ি চালক নজরুল ইসলামকেও আসামী করা হয়। গত ১৯ এপ্রিল চম্পা খাতুন নামে এক নারী ঝিনাইদহ সদর থানায় নিজে বাদি হয়ে চেয়ারম্যান ফরিদ ও তার গাড়ি চালকের বিরুদ্ধে ধর্ষন মামলা করেন। ১৫ এপ্রিল ওই নারী একজন বিচারপ্রার্থী হিসেবে চেয়ারম্যানের দারস্থ হলে ফারুকুজ্জামান ফরিদ তার গ্রামের বাড়ি সদর উপজেলার নরহরিদ্রা গ্রামে ধর্ষন করেন। ধর্ষন মামলা দায়েরের পর উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন চেয়ারম্যান ফরিদ। ওই নারী বুধবার গনমাধ্যমকর্মীদের জানান, বিচার চাইতে গিয়ে ফরিদ চেয়ারম্যানের লালসার শিকার হন তিনি। মামলায় তিনি অভিযোগ করেন কয়েক মাস আগে শহরতলীর কোরাপাড়া বটতলার আমির হোসেনের ছেলে মহসিনের সাথে ওই নারীর বিয়ে হয়। কয়েক মাস স্বামী স্ত্রীর হিসাবে বসবাস করলেও পরে বিয়ে অস্বীকার করে মহসিন। বিষয়টি সমাধানের জন্য এক পর্যায়ে ওই নারী তার পুর্ব পরিচিত চেয়ারম্যান ফরিদের সাথে আলাপ করেন। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে চেয়ারম্যান গত ১৫ এপ্রিল নরহরিদ্রা গ্রামে তার বাড়িতে ডেকে নেন। ঐ নারীর ভাষ্যমতে ঘটনার দিন বিকালে তিনি ফরিদের গ্রামের বাড়িতে পৌছালে তাকে দুইতলার একটি কক্ষে নিয়ে যান এবং নেশা জাতীয় কিছু সেবন করিয়ে ফরিদ ও তার গাড়ীচালক নজরুল মিলে পালাক্রমে ধর্ষন করে। অভিযোগে তিনি আরো উল্লেখ করেছেন চেয়ারম্যান তাকে ধর্ষণ ছাড়াও শারিরীক ভাবে নির্যাতন করেন। ধর্ষনের পর চেয়ারম্যান ফরিদ এই ঘটনা কাউকে না বলার জন্য নিষেধ করেন। ধর্ষন শেষে চেয়ারম্যানের গাড়ীচালককে দিয়ে চম্পাকে বিজয়পুর বাজারে রেখে যান। ১৬ এপ্রিল শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়লে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। চেয়ারম্যান ফারুকুজ্জামান ফরিদ তার বিরুদ্ধে ধর্ষন মামলা হওয়ার পর থেকেই বলে আসছেন বিষয়টি তার বিরুদ্ধে সম্পুর্ণ ষড়যন্ত্রের অংশ। ওই নারী তার কাছে বিচারের জন্য যখন আসেন তখন তার কাছে অন্তত ৫০ জন ব্যাক্তি উপস্থিত ছিলেন। তিনি তার ফেসবুকে স্ট্যটাস লিখে দাবী করেন তার বিরুদ্ধে ওই নারীকে দিয়ে মামলা সাজিয়েছেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন।
কোটচাঁদপুরে গৃহবধুকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহ :: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার লক্ষিপুর গ্রামে তাসলিমা খাতুন (৪৫) নামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে বাড়ির পাশে একটি নেপিয়ার ঘাসের মাঠে তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়। নিহত তাসলিমা খাতুন লক্ষিপুর গ্রামের ইজিবাইক চালক আলমের স্ত্রী বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা হয়। হত্যার কারণ জানা যায়নি। কোটচাঁদপুরের দোড়া ইউনিয়নের সদস্য (মেম্বর) সবুজ জোয়ারদার জানান, রাতে কে বা কারা তাকে হত্যা করে একটি ঘাসের ক্ষেতে ফেলে রেখে যায়। ঘটনাস্থলে উপস্থিত কোটচাঁদপুর থানার এসআই মাসুদ রানা রাত সোয়া ১১টার দিকে জানান, সবেমাত্র আমরা লাশের কাছে পৌঠছালাম। তদন্ত করে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল ইসলাম জানান, লক্ষিপুর গ্রামের পশ্চিম পাড়ায় এক নারীকে হত্যা করা হয়েছে বলে খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌচেছে। তদন্তের পর হত্যার মোটিভ ও ক্লু জানা যাবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ