মঙ্গলবার ● ৭ জুন ২০২২
প্রথম পাতা » দিনাজপুর » প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় দুই মাসের ব্যবধানে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা
প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় দুই মাসের ব্যবধানে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে শামীম হোসেন (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শামীম হোসেন উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামের মোজাহাইদুল ইসলামের ছেলে।
গতকাল সোমবার ৬ জুন সকালে ঘোড়াঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০ টায় ওই যুবক আত্মহত্যা করেছে বলে ধারণা করা হয়।
স্থানীয়রা জানায়, শামীম হোসেনের সাথে পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু পারিবারিক ভাবে এ সম্পর্ক মেনে না নেওয়ায় গত দেড় দুই মাস পূর্বে মেয়েটি কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্নহত্যা করে। পরে প্রেমিকার মৃত্যুর শোকে গতরাতে শামীম হোসেন তার নিজ বাড়িতে সবার অজান্তে কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়েছে। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে গুরুতর অবস্থায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় পরিবারের লোকজন স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পুলিশকে খবর দিলে ঘোড়াঘাট থানা পুলিশ সোমবার সকালে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, লাশ উদ্ধার করে আজ সোমবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন