শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ জুন ২০২২
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১৬
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১৬
বুধবার ● ৮ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১৬

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩জন মাদক কারবারীসহ ১৬জনকে গ্রেফতার করেছে। সোমবার মধ্যরাত থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় ৩জন মাদক কারবারীর নিকট থেকে হেরোইন,গাঁজা ও এ্যাম্পুল উদ্ধার করে পুলিশ।

জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকা থেকে মুনছুর রহমান ওরফে মন্টু সাহা (৬০) কে হেরোইনসহ গ্রেফতার করা হয়। মন্টু উপজেলার কাসুন্দা গ্রামের মৃত হেতুন সাহার ছেলে। একই সময় সাহেবগঞ্জ কাঁচা বাজার এলাকা থেকে মামুন হোসেন (৩০) কে ১৫পিস এ্যাম্পুলসহ গ্রেফতার করা হয়। মামুন ভরতেতুলিয়া গ্রামের সোলাইমান আলীর ছেলে। এছাড়া দুপুরে বলরামচক গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের শফির উদ্দীনের ছেলে তাহের প্রামানিক (৪৮)কে ১০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। অপর দিকে আদালতের দেয়া গ্রেপ্তারী পরোয়ানা মূলে সোমবার মধ্য রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার রায়পুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের অখিল মোল্লা, সুমন মোল্লা, জফির মোল্লা, ইয়াকুর মোল্লা, সাজ্জাদ হোসেন, ছলিম উদ্দীন, লাকী আক্তার এবং সাহেবগঞ্জ বাজার এলাকা থেকে মুন্নি বেগম, জলি খাতুন, নিহার বেগম, মমতাজ বিবি ও পোয়াতা গ্রামের মানিক হোসেন এবং ভরতেতুলিয়া গ্রামের জীবন হোসেনকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, সোববার মধ্য রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলা জুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩জন মাদক কারবারীসহ ১৬জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক কারবারীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে এবং গতকাল মঙ্গলবার গ্রেফতারকৃতদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)