বৃহস্পতিবার ● ৯ জুন ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » সাংবাদিক এলাহীকে গ্রেফতারের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন
সাংবাদিক এলাহীকে গ্রেফতারের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: রাঙামাটির সাংবাদিক ফজলে এলাহীকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
গতকাল বুধবার ৮ জুন সকাল ১১টায় খাগড়াছড়ির সাংবাদিক সমাজের ব্যানারে সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়।
এসময় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি জহুরল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক কানন আচার্য্য, সমীর মল্লিক ও পলাশ বড়ুয়া সহ জেলা উপজেলায় কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন।
তাছাড়া বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিকগন মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
বক্তারা বলেন, ক্ষমতার অপব্যবহার করে সরকার দলীয় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও তার মেয়ে সরকারি সম্পত্তি জবর দখলের সংবাদ করায় সাংবাদিক ফজলে এলাহীকে বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। এ মামলায় রাঙামটির সাবেক জেলা প্রশাসকে প্রধান আসামি করা হলেও তাকে গ্রেফতার না করে সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে ফজলে এলাহীর নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ সাংবাদিকদের হয়রানি বন্ধের দাবি জানানো হয়।
বক্তারা অবিলম্বে নিপিড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের