শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » পাহাড়তলীতে জনশুমারি ও গৃহগণনার জন্য ৪দিন ব্যাপী প্রশিক্ষণ
প্রথম পাতা » চট্টগ্রাম » পাহাড়তলীতে জনশুমারি ও গৃহগণনার জন্য ৪দিন ব্যাপী প্রশিক্ষণ
রবিবার ● ১২ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাহাড়তলীতে জনশুমারি ও গৃহগণনার জন্য ৪দিন ব্যাপী প্রশিক্ষণ

--- আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলার ৯নং পাহাড়তলী ইউনিয়নেও শুরু হয়েছে প্রথম বারের মত ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রশিক্ষণ। ইউনিয়নের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী দের ৪দিন ব্যাপী-এ প্রশিক্ষণ গত বৃহস্পতিবার থেকে শুরু হয়ে সম্পন্ন হবে রবিবার। শনিবার ৩র্থ দিনে প্রশিক্ষণে উপস্থিত হয়ে ইউনিয়নের চেয়ারম্যান মো: রোকন উদ্দিন প্রশিক্ষণার্থীদের মাঝে ডিজিটাল ট্যাব, ব্যাগ কলমসহ ইত্যাদি প্রদান করেন। এসময় তিনি বলেন, সঠিকভাবে জনশুমারি ও গৃহগণনা করে একটি ইউনিয়নের সরকারি উন্নয়ন এবং বার্জেট বাস্তবায়ন হবে এই প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা থেকে। তাই তিনি সকল গণনাকারী সুপারভাইজার শুমারি কর্মীদের ভালো করে দায়িত্ব পালন করতে আহ্বান জানান। রাউজান উপজেলা পরিসংখ্যান অফিস গত বৃহস্পতিবার সকাল ৯টার থেকে ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স ভবন হলে ৪দিন ব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করেন। এতে ৯জন সুপারভাইজার ও ৫৪জন গণনাকারীসহ মোট ৫৬জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রত্যেককে একটি ব্যাগ, একটি ছাতা ও একটি করে জ্যাকেট এবং অনলাইনের মাধ্যমে জনশুমারি ও গৃহগণনার ডাটা এন্ট্রির কাজ করার জন্য প্রত্যেক তথ্য সংগ্রহকারীকে একটি করে ট্যাব (ডিজিটাল ইলেক্ট্রিক ডিভাইস) দেওয়া হয়। এছাড়াও প্রতিদিন সকাল বিকালে চা নাস্তাসহ দুপুরে ভারী খাবারও খাওয়ানো হয়। ১৫জুন থেকে ২১জুন পর্যন্ত জনশুমারি ও গৃহগণনার কাজ চলবে। সমাপনীর দিন প্রত্যেক প্রশিক্ষণার্থী কে ১ হাজার ৬’শত টাকা করে সম্মানী দেওয়া হবে। এতে প্রশিক্ষক ছিলেন, রাউজান পরিসংখ্যান অফিসে কর্মরত ও জোনের জোনাল অফিসার শারাফুল আনাম জুয়েল।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)