শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ জুন ২০২২
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » নবীগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, নিরাপদ আশ্রয়ে ছুটছেন মানুষ
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » নবীগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, নিরাপদ আশ্রয়ে ছুটছেন মানুষ
রবিবার ● ১৯ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, নিরাপদ আশ্রয়ে ছুটছেন মানুষ

--- উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জে উজান থেকে নেমে পাহাড়ী ঢল আর গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারনে বন্যা পরিস্থিতি অবনতি হয়ে চরম ভয়াবহ আকার ধারন করেছে। নবীগঞ্জের কুশিয়ারা নদীর পানি ডাইকের বাধঁ ডুবে উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারনে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ও ইনাতগঞ্জ ইউনিয়নের প্রতিটি গ্রামে পানি ঢুকে প্রবল বন্যার আশংকা রয়েছে। তলিয়ে গেছে গ্রামীন জনপদের রাস্তাঘাট। নবীগঞ্জ ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর, মোস্তফাপুর,দক্ষিণ গ্রাম,প্রজাতপুর,লালাপুর,কইখাই,লতিবপুর,তপথিবাগ,মনসুরপুর,আগনা,নোয়াগাঁও,বাউর কাপন,রমজানপুর,ইনাতগঞ্জ বাজারসহ ৩০/৩৫টি গ্রামে পানি প্রবেশ করেছে।
দীঘলবাক ইউনিয়নের প্রতিটি গ্রামেই পানি প্রবেশ করেছে। তাছাড়া ইনাতগঞ্জ - সৈয়দপুর সড়কের মোস্তফাপুর থেকে পাঠানহাটি পর্যন্ত রাস্তায় বুক পানি। ফলে ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল না করায় সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সুনামগঞ্জ থেকে ইনাতগঞ্জ ভায়া ঢাকায় চলাচলকারী বিভিন্ন গাড়ি যাতায়াতও বন্ধ রয়েছে। গ্রামীন জনপদের চলাচলের যে রাস্তা রয়েছে। সব রাস্তাই পানির নীচে। কমর সমান পানি। ফলে ঘরবন্দি হয়ে পড়েছেন দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্টান। ব্যবসায়ীরা সন্ধার আগেই দোকান বন্ধ করে বাড়ী যাচ্ছেন।
১৮ জুন শনিবার দুপুরে সরেজমিনে বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়,প্রতিটি ঘরে পানি। বানভাসি মানুষ গবাদিপশু গরু ছাগল নিয়ে নৌকায় নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন। হাজার হাজার মানুষ ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে আশ্রয় নিয়েছেন। মানুষ কতোটা অসহায় সে চিত্রই দেখা গেল সারাদিন ঘুরে।
ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেয়া উমরপুর গ্রামের ফয়ছল মিয়া জানান,আমার ঘরে বুক পানি। শুধু আমার একা না। এমন দৃশ্য সবার ঘরে। আমরা অসহায় হয়ে পড়েছি। আখলিছ মিয়া জানান,গরু এবং ছাগল নিয়ে তিনি বিপাকে। ব্যবসায়ী মিল্টন মিয়া জানান,সকাল ১১ টায় ইনাতগঞ্জ বাজারে পানি ছিলনা। বেলা ১২ টার পরে ইনাতগঞ্জ বাজারে পানি প্রবেশ করেছে। পরিবার পরিজন নিয়ে এখন আতংকের মধ্যে মানুষ অসহায় হয়ে পড়েছেন বলে জানান।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন,নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নের প্রতিটি গ্রামেই পানি প্রবেশ করেছে। সবাইকে নিরাপদ আশ্রয়ে যেথে বলা হয়েছে ইতিমধ্যে। বন্যার্ত্যদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। বানভাসি মানুষকে প্রয়োজনীয় ত্রাণ,শুকনো খাবারসহ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হবে।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)