শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ জুন ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে ১৬টি পুকুর খননের অর্থ লোপাটের অভিযোগ
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে ১৬টি পুকুর খননের অর্থ লোপাটের অভিযোগ
বৃহস্পতিবার ● ২৩ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়া মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে ১৬টি পুকুর খননের অর্থ লোপাটের অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া জেলা মৎস্য বিভাগ থেকে কুষ্টিয়া জেলা মৎস্য অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে ১৬টি পুকুর খননের অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। পুকুর খনন করতে গিয়ে ‘সাগর চুরির’ ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, সরকারি জমিতে জলাশয় সংস্কারের নামে ২০২০-২১অর্থ বছরের নেওয়া অনাপত্তিপত্র সনদ দিয়েই জালজালিয়াতির মাধ্যমে চলতি ২০২১-২২ অর্থবছরের নতুন প্রকল্প দেখিয়ে সেই প্রকল্পের টাকাও ব্যাংক চেকের মাধ্যমে লোপাট করা হয়েছে।

জেলা মৎস্য বিভাগের কর্মকর্তাদের তেলেসমাতিতেই এসকল ঘটনাগুলো ঘটেছে। নামমাত্র খনন, মনগড়া পিআইসি কমিটি করে খননের কাজ না করেই জেলা মৎস্যের উপসহকারী প্রকৌশলী সোহেল মিয়া’রা প্রকল্পের অর্থ পকেটে ভরেছেন। এ কাজে মাঠ পযার্য়ে জড়িত ছিলেন সদর উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস। সরকারি অর্থে পুকুর খননের জন্য কাগজে-কলমে প্রকল্প বাস্তবায়ন (পিআইসি) কমিটি গঠন করা হয়। বাস্তবে এসব কাজ বাস্তবায়ন করেন জেলা মৎস্য অফিসার নৃপেন্দ্রনাথ বিশ্বাস ও একই অফিসের উপসহকারী প্রকৌশলী সোহেল মিয়া।

বিভিন্ন কারসাজির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করতেও সোহেল মিয়া নিজেই দালাল চক্র সৃষ্টি করেছেন। আর তাদের নেতৃত্ব দিচ্ছেন তিনি নিজেই।অভিযোগ উঠেছে, কুষ্টিয়ার রেজা নামের এক ব্যক্তির কাছ থেকে প্রকল্প আসার আগেই প্রকল্প পাইয়ে দিতে ৮লক্ষ টাকা নিয়েছেন। এদিকে পান্না নামের এক ব্যক্তিকে ১ কোটি টাকার কাজ দেওয়ার কথা দিয়ে নিয়েছে প্রায় ১৬ লাখ টাকা। রহিদুল নামের অপর এক ব্যক্তিকে ২০লাখ টাকা বরাদ্দ করিয়ে দিতেও ৫ লাখ টাকা আগেই নিয়েছেন এই প্রকৌশলী। এদের মধ্যে রহিদুল ছাড়া অন্যদেরকে কথামতো টাকা এবং প্রকল্প দিতে না পারায় এবং রেজার কাছ থেকে বার বার টাকা নেওয়ায় বেঁধেছে গোলযোগ।

ভুক্তভোগী রেজা নামের ব্যক্তি গত ৩০ মার্চ, পান্না গত ১৭ এপ্রিল এবং রহিদুল গত ২৭ এপ্রিল কুষ্টিয়া জেলা মৎস্য অধিদপ্তরে এসে তান্ডব চালালেও কেউই কোনো প্রতিবাদ করেননি। অফিস ও তাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। সম্প্রতি মৎস্য অধিদপ্তর থেকে প্রকৌশলী সোহেল মিয়াকে দেওয়া হয়েছে বাড়তি দায়িত্ব। সেই সুযোগ কাজে লাগিয়েই বিভিন্নভাবে এসব টাকা লুটপাট করেছেন তিনি।

নামমাত্র কাজ করে পিআইসি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে বরাদ্দ হওয়া অর্থের ব্যাংক চেক সই করে নিয়ে সেই টাকা নিজেদের পকেটে ভরছেন তারা। চলতি ২০২১-২২ অর্থবছরে জেলার দৌলতপুর, মিরপুর, ভেড়ামারা ও কুষ্টিয়া সদর উপজেলায় মাছ চাষ বাড়াতে পুকুর খননের জন্য বরাদ্দকৃত ১কোটি ৮৫ লক্ষেরও বেশি টাকা এভাবেই লুটপাট করেছেন কুষ্টিয়া জেলা মৎস্য অফিসের এই দুই কর্মকর্তা। সংশ্লিষ্ট প্রকল্প গুলোর পিআইসি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের সাথে কথা বলে এমন অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে জেলা মৎস্য অফিসের উপসহকারী প্রকৌশলী সোহেল মিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলতে অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। পরে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি। কুষ্টিয়া সদর উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি কিছু অভিযোগের বিষয় স্বীকার করলেও এ ব্যাপারে কথা বলতে রাজি হননি তিনি।

কুষ্টিয়ার জেলা মৎস্য অফিসার নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, কাগজে কলমে সবই ঠিকঠাক করে রেখেছি। ভুল ধরার সুযোগ নেই। বোঝেন তো এখানে রাজনৈতিক চাপ থাকে। আমার ওপরের কর্মকর্তাসহ সবাইকে ম্যানেজ করে আমি কাজ করি। ভুল না ধরে তার পক্ষে খবর প্রকাশ করতেও পরামর্শ দেন এই কর্মকর্তা।

প্রকল্প পরিচালক মো. আলিমুজ্জামান চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কুষ্টিয়া জেলার ৪টি উপজেলার দৌলতপুর, মিরপুর, ভেড়ামারা ও সদর উপজেলায় জেলা মৎস্য অফিস থেকে ১৬টি পুকুর পুনঃখননে মাছচাষ বাড়াতে পুকুর খননের জন্য বরাদ্দকৃত ১কোটি ৮৫ লক্ষেও বেশি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজ গুলো শুনেছি শেষের দিকে। কাজে অনিয়ম হলে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। আমাকে এ বরাদ্দকৃত টাকার ভাগ দেওয়া হয়েছে এটি সঠিক নয়, মিথ্যা ও বানোয়াট কথা বলেছেন তারা। নিজেরা অনিয়ম করে আমাকে ফাঁসাতে চাইছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে অনিয়মের প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)