শিরোনাম:
●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাঙামাটি, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ
প্রথম পাতা » চট্টগ্রাম » মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ
মঙ্গলবার ● ২৮ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ;: মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।
গত শনিবার ২৬ জুন রাতে অভিযান চালিয়ে প্রথমে রুবেল’কে গ্রেফতার করা হয়। তারপর তার দেয়া তথ্য মতে বাকি দু’জন কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জোরারগঞ্জ ইউনিয়নের খিরমুরারী এলাকার নিজাম উদ্দিনের পুত্র ইকবাল হোসেন রুবেল প্রকাশ আপন (২৬), মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়া টোলা এলাকার নুরের ছাপার পুত্র আবদুল্লা আল নোমান( ২২) এবং ফেনীর সদর উপজেলার লেমুয়া এলাকার সাহাব উদ্দিনের পুত্র ইসমাইল (২৫)।

উল্লেখ্য, গত ২০ জুন মধ্যরাতে মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়া টোলা এলাকা থেকে বিল্ডিং ঘরের (কাচারি ঘর) তালা কেটে ১টি ডিসকভার মোটরসাইকেল এবং একইদিন ঐ এলাকার মোরশেদ আলমের বসতঘর থেকে ১টি পালসার মোটরসাইকেল চুরি হয়ে যায়। এঘটনায় ডিসকভার মোটরসাইকেলের মালিক মেহেদী হাসান বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে তদন্ত পূর্বক প্রথমে ইকবাল হোসেনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি ও দেওয়া তথ্য মতে চুরি হওয়া ডিসকাভার সহ আরও ৭টি চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত আরো দুজনকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত ডিসকাভারের মালিক মেহেদী জানান, চুরি হওয়ার রাতে প্রচন্ড বৃষ্টি ছিলো। এই সুযোগে বাড়ির কাচারি ঘরের তালা কেটে আমার ডিসকাভার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। পরে মিরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত চালায় এবং মোটরসাইকেল উদ্ধার পূর্বক একে একে তিন জনকে গ্রেফতার করা হয়।
মোটরসাইকেল চুরির বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ওসি কবির হোসেন জানান, ডিসকভার মোটরসাইকেল চুরির ঘটনায় ভুক্তভোগী মেহেদী হাসান মামলা দায়ের করলে তদন্ত সাপেক্ষে প্রথমে ইকবাল হোসেন রুবেলকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের রংগিপাড়া এলাকা থেকে চুরি হওয়া ডিসকাভার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামির দেয়া তথ্য মতে ঘটনার সাথে জড়িত নোমান ও ইসমাইল নামের আরও দুজনকে গ্রেফতার করা হয় এবং ৭টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে তাদের সাথে জড়িত আরো ৪জনের নাম প্রকাশ পেয়েছে তাদের বিষয়ে তদন্ত এবং গ্রেফতার কার্যক্রম অব্যাহত রয়েছে।

মিরসরাইয়ে যাত্রীবাহী বাস থেকে ৩শত পিস ইয়াবা সহ গ্রেফতার-১

মিরসরাই :: মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা সহ শাহজালাল (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
শনিবার (২৬ জুন) বিকেলে উপজেলার জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড়স্থ মঈন উদ্দিন ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মুহুরী পাড়া এলাকার মৃত কামাল উদ্দিনের পুত্র।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাসে করে ইয়াবার চালান যাচ্ছে এই গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড়ের মঈন উদ্দিন ফিলিং স্টেশন এলাকায় ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা সহ শাহজালাল নামে একজনকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে মাদকের মামলা দায়ের করে আসামিকে রবিবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।

মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন, সভাপতি সাইফুল; সম্পাদক নাজমুল

মিরসরাই :: মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) সারজা নুর আল হেলাল রেস্টুরেন্ট হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মিরসরাই সমিতি ইউএই আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল আনোয়ারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির আবুদাবির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক এজেডএম সাইফুল ইসলাম টুটুলসহ অনেকে। টেলিকনফারেন্সে সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কালু কুমার দে। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা সালা উদ্দিন হেলাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিউদ্দিন টিটু, নূর মোহাম্মদ, আল-আইন মিরসরাই সমিতির সভাপতি নুরুল করিম, উপদেষ্ঠা গিয়াস উদ্দিন, উপদেষ্ঠা আবু সায়ীদ, মিরসরাই সমিতি ইউএই সাবেক সভাপতি নুরুল আলম, প্রধান উপদেষ্টা জাফর উল্লাহ, গিয়াস উদ্দিন, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক মাঈন উদ্দিন, যুগ্ন সচিব সিরাজুল ইসলাম, সাহেদুল আনোয়ার সাহেদ, নাজিম উদ্দিন টিপু, নুর উদ্দিন আসিফ, মোজাম্মেল হোসেন, জাফর আহম্মেদ প্রমুখ। আলোচনা শেষে সাইফুল ইসলামকে সভাপতি নাজমুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৭১ সদস্য বিশিষ্ট মিরসরাই সমিতির নতুন কমিটি গঠন করা হয়।





চট্টগ্রাম এর আরও খবর

রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাউজানের বৃক্ষরোপণ শুরু রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি
রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)