শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ জুন ২০২২
প্রথম পাতা » ঢাকা » নির্বাচন কমিশন আহুত মতবিনিময় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অংশ নেবে না
প্রথম পাতা » ঢাকা » নির্বাচন কমিশন আহুত মতবিনিময় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অংশ নেবে না
মঙ্গলবার ● ২৮ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচন কমিশন আহুত মতবিনিময় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অংশ নেবে না

--- ঢাকা :: নির্বাচন কমিশনের উদ্যোগে আগামীকাল ২৮ জুন ইভিএম সংক্রান্ত মতবিনিময় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অংশগ্রহণ করছে না। আজ দুপুরে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নির্বাচন কমিশন সচিব বরাবর পাঠানো চিঠিতে সভায় অংশ নিতে পার্টির অপারগতা জানিয়ে ইভিএম সম্পর্কে পার্টির ৭ দফা মতামত জানিয়েছেন।

জাতীয় নির্বাচনে ইভিএম পদ্ধতি চালু না করার পক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মতামত নিম্নরুপ :
১। বাংলাদেশের ভোটারেরা ইভিএম এ ভোট দেবার জন্য এখনও প্রস্তুত নয়। ইভিএম পদ্ধতি নিয়ে ভোটারদের সন্দেহ অবিশ্বাস এখনও প্রবল। ভোটারদের ধারণা ইভিএম এ কোন না কোন কারসাজি আছে ; ইভিএম পদ্ধতিতে সরকারি দল নিজেদের পক্ষে নির্বাচনী ফলাফল নিয়ে আসতে কিছু না কিছু করতে পারে। এই পদ্ধতি সম্পর্কে জনগণের মনোভাব এখনও খুবই নেতিবাচক। সদ্যসমাপ্ত কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে এই নেতিবাচক মনভাব আরও বৃদ্ধি পেয়েছে। জনগণের এক বড় অংশের ধারণা ইভিএম পদ্ধতি নির্বাচনে ডিজিটাল কারচুপির অত্যাধুনিক যন্ত্র।

২। যেহেতু নির্বাচন কমিশন ইভিএম নিয়ন্ত্রণ করবে সেখানে সফটওয়্যার নিয়ন্ত্রণের মাধ্যমে ভোটের ফলাফল নিয়ন্ত্রণের সুযোগ থাকে। এসব অনাস্থার কারণে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস আয়ারল্যান্ড, জার্মানী, মালয়েশিয়া, ভেনিজুয়েলাসহ অনেক দেশ ইভিএম পদ্ধতি থেকে সরে এসেছে।

৩। ব্যালট পেপারে ভোট গ্রহণের পর কেউ ফলাফল নিয়ে অনাস্থা প্রকাশ করলে পুনরায় ব্যালট গননার সুযাগ রয়েছে, যা ইভিএম পদ্ধতিতে নেই।

৪। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে ইভিএম পরিচালনা করলেও হ্যাকিং এর মাধ্যমে ফলাফল উলটপালট হতে পারে। বিশ্বের উচ্চ প্রযুক্তিসম্পন্ন দেশে হ্যাকিং এর ঘটনা অহরহ ঘটছে।

৫। দেশের আর্থ সামাজিক বাস্তবতা, ভোটারদের শিক্ষা ও চেতনার ঘাটতি, ভোটকেন্দ্রে পেশীশক্তির উপস্থিতি ইভিএম ব্যবস্থার সংকট।

৬। ২০১৪ ও ২০১৮ সালে নজিরবিহীন দুটি নির্বাচনী তামাশার পর দেশে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার কোন গ্রহণযোগ্যতা নেই।গোটা নির্বাচন ব্যবস্থার প্রতি গণহতাশা ও গণঅনাস্থা তৈরী হয়েছে।সরকারি দলের পক্ষে কাজ করতে যেয়ে নির্বাচন কমিশনও একদিকে তাদের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে , আর অন্যদিকে গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের সম্মান ও মর্যাদা ভূলুণ্ঠিত করেছে।এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের প্রতি আস্থা - বিশ্বাস ফিরিয়ে আনাটাই এখন বড় চ্যালেঞ্জ। ইভিএম নিয়ে নির্বাচন কমিশনের তৎপরতা ও মাতামাতি নতুন নির্বাচন কমিশনের ভূমিকাকে কেবল আরও প্রশ্নবিদ্ধই করবে।

৭। সর্বোপরি বিরোধী সকল রাজনৈতিক দলসহ অধিকাংশ নিবন্ধিত রাজনৈতিক দল যেখানে জাতীয় নির্বাচনে ইভিএম পদ্ধতির বিরুদ্ধে সেখানে আগামী জাতীয় নির্বাচনে কোন যুক্তিতেই ইভিএম পদ্ধতি চাপিয়ে দেওয়া ও ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের কোন অবকাশ নেই। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের ইভিএম বিতর্কে জড়িয়ে পড়া বর্তমান নির্বাচন কমিশনকেও কেবল আরও প্রশ্নবিদ্ধই করবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আশা করে সমুদয় অবস্থা বিবেচনা করে নির্বাচন কমিশন ইভিএম নিয়ে তাদের তৎপরতা থেকে সরে আসবেন এবং ভেঙ্গেপড়া নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে মনোযোগী হবেন।





ঢাকা এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)