শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ জুলাই ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » শুক্তাগড় ইউপি চেয়ারম্যান বিউটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার ইউপি সদস্যদের অভিযোগ
প্রথম পাতা » ঝালকাঠি » শুক্তাগড় ইউপি চেয়ারম্যান বিউটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার ইউপি সদস্যদের অভিযোগ
শনিবার ● ২ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শুক্তাগড় ইউপি চেয়ারম্যান বিউটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার ইউপি সদস্যদের অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউপি চেয়ারম্যান বিউটি শিকদারের দুর্নীতি-অনিয়ম ও দুর্ব্যবহারসহ নানা অভিযোগে প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্যসহ ৩ জন ইউপি সদস্যরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
চেয়ারম্যান বিউটি শিকদারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্যসহ ৩ জন ইউপি সদস্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করেছেন, (২২ জুন ২০২২ইং) তারিখ বেলা ১২টায় শুক্তাগড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ ৪ ইউপি সদস্যর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ ঝালকাঠি জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দুর্নীতি অনিয়মের অভিযোগে এবং ছয় দফা দাবি সম্মিলিত একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান বিউটি শিকদার, নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়ন পরিষদে নানা অনিয়ম-দুর্নীতি, দুর্ব্যবহার ও স্বেচ্ছাচারিতা সহ কয়েকজন অনুসারী ইউপি সদস্যদের দিয়ে তার ইচ্ছে মত,বিরোধী দলিয় নেতা ও বিশিষ্ট ঠিকাদারের কথামত স্বজনপ্রীতি করে আসছে।
চেয়ারম্যান পরিষদে হঠাৎ করে সদস্যদের না জানিয়ে মাসিক মিটিং ডেকে মন গড়া কার্যক্রম ও এজেন্ডা তৈরি করেন। পরিষদে কখন কি পরিমাণ সরকারি বরাদ্দ আসে তা সদস্যদের জানানো হয় না।
পরিষদের জনগনের ভোটে নির্বাচিত সদস্যরা চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির বিরোধিতা করলে তাদেরকে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে বঞ্চিত করা হয় বলেও লিখিত অভিযোগে উল্লেখ করেন।
২০২১সালে শুক্তাগড় ইউনিয়ন পরিষদ গঠন করার পর থেকে অদ্যাবধি হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি বাবদ কত টাকা আয় হয়েছে? উক্ত টাকা কোন খাতে ব্যয় করা হয়েছে তা চেয়ারম্যান ও সচিবকে জিজ্ঞাসা করা হলে অকথ্য ভাষায় গালাগালি করেন। এসকল তথ্য ইউপি সদস্যদের জানানো যাবে না বলে হুমকি প্রদান করেন।
২০২১-২০২২ অর্থবছরের ট্যাক্সের দেড় লক্ষাধিক টাকা আদায় করে। যে,টাকা দিয়ে সদস্যদের সম্মানী ভাতা দেওয়ার কথা তাহা আজ পর্যন্ত না দিয়ে সকল টাকা তিনি নিজে আত্মসাৎ করেছেন।
উক্ত ভাতা দেওয়ার সরকারের নির্দেশনা থাকলেও সম্মানী ভাতা চাইলে তিনি ইউপি সদস্যদের লাঞ্চিতসহ অকথ্য ভাষায় গালাগালি করেন বলেও লিখিত অভিযোগে তারা এসকল কথা উল্লেখ করেন। পরিষদে মাসিক মিটিং এর রেজুলেশন খাতায় কোনো এজেন্ডা না লিখে পূর্ববর্তী মিটিংয়ের রেজুলেশন করে এবং উক্ত লিখিত রেজুলেশন খাতায় উপস্থিত সদস্যদের অগ্রিম স্বাক্ষর নিয়ে রাখেন। এরপর সচিবের সহযোগিতায় চেযারম্যান বিউটি শিকদারের নির্দেশে ইচ্ছেমত রেজুলেশন তৈরি করেন।
এ সকল বেআইনি কর্মকান্ডের জন্য কোন ইউপি সদস্য প্রতিবাদ করলে চেয়ারম্যান বিউটি সিকদার বলেন, তোদের মত মেম্বার আমার পরিষদে লাগবেনা পরিষদ থেকে বেরিয়ে যা? আমি বিউটি শিকদার! শহিদুল্লাহ ফরাজির মেয়ে আমার চেয়ারম্যানি করতে বা পরিষদ চালাইতে কোন মেম্বার লাগে না।
উক্ত ইউপি সদস্যরা ৬দফা দাবিতে উল্লেখ করেন, (১)আমরা জনগনের ভোটে নির্বাচিত আমাদের সম্মান ও জনতার সম্মান এক সুতায় গাঁথা। আমরা সম্মানের সাথে পরিষদ পরিচালনা করতে চাই বরাদ্দকৃত প্রকল্পের কাজ সকল সদস্যের মধ্যে সমান হারে বন্টন করতে হইবে।
(২)রাজস্ব খাতের এক পার্সেন্টের টাকার আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে।
(৩)করোনা আক্রান্তের সময়ে বরাদ্দকৃত টাকার ব্যয়ের খাত এর স্বচ্ছতার সাথে প্রকাশ করতে হবে।
(৪)২০২১ ও ২০২২ অর্থবছরে ট্যক্স আদায়ের টাকা হইতে অনতিবিলম্বে আমাদের এক বছরের সম্মানী ভাতার টাকা পরিশোধ করতে হইবে।
(৫)মাসিক মিটিং এর রেজুলেশন খাতায় এজেন্ডা লিখে আলোচনার পর রেজুলেশনে পূর্ণাঙ্গ লেখা না হওয়া পর্যন্ত আমরা উপস্থিত সদস্যগণের পূর্ণ স্বাক্ষর না দেওয়া ইহা নিশ্চিত করতে হবে।
(৬)সচিবের কাছে নির্বাচিত কোন সদস্য যে কোন তথ্য চাওয়া মাত্র প্রকাশ করিতে হইবে বা পরিপত্র করে দিতে বা দেখাতে বাধ্য থাকবে।
ভুক্তভোগী ইউপি সদস্যরা লিখিত অভিযোগে আরো জানান, ৬-দফার অনিয়ম ও এর প্রতিকার যদি বাস্তবায়ন না হয় তাহলে জনস্বার্থ রক্ষার্থে বাস্তবায়নে সরকারের প্রতিষ্ঠানগুলো তৃণমূলের প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ ব্যর্থতায় পরিণত হইবে ও এলাকার সাধারণ অসহায় হাজার হাজার মানুষের অধিকার থেকেও সেবা পেতে বঞ্চিত হবে।
অভিযোগে আরও উল্লেখ করেন, জন্ম নিবন্ধন করতে আসা সাধারণ মানুষকে চরমভাবে হয়রানির শিকার করা হচ্ছে। চেয়ারম্যান বিউটি সিকদার এলজিএসপির সকল কাজ থেকে ৩০ পার্শেন্ট কমিশন অবৈধভাবে আদায় করে আসছে।
স্থানীয় ৬ ভুক্তভোগী জানিয়েছেন ভিজিএফ কাঠ থাকা সত্বেও কার্ডের চাল পাচ্ছেন না হতদরিদ্ররা। তাদের চাউল দীর্ঘদিন যাবত আত্মসাৎ করে আসছেন চেয়ারম্যান।
এ ব্যাপারে শুক্তাগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিউটি সিকদার সাংবাদিকদের মুঠোফোনে জানিয়েছেন, যারা অভিযোগ করেছে তারা ইউনিয়ন পরিষদ কে কলঙ্কিত করতেছেন। আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তদন্ত শেষে আপনাদেরকে ডাকবো?
অভিযোগের ব্যাপারে আমি শুনেছি যে,জেলা প্রশাসক স্যারের কাছে ও ইউওনো ম্যাডামের কাছে দিয়েছে? আমি দেখেছি সেদিন মিটিংএ গিয়েছিলাম তখন। আপনারা সাবেক রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে খোঁজ খবর নিয়ে জানেন সে ভালো বলতে পারবেন ঐ ৬জনের চাল কোথায় যায়। এ প্রতিবেদক চেয়ারম্যান কে বলেন,ম্যাডাম আপনি নৌকা কিনে চেয়ারম্যান হয়েছেন ও চেয়ারম্যান হইতে অনেকের সাথে খেলাধুলা করে চেয়ারম্যান হয়েছি,এই কথা বারবার সদস্যদের হুমকি দিলে বলেন বলে সদস্যরা বলেন। চেয়ারম্যান উত্তরে বলেন,ভাই এ সকল কথা মিথ্যা ও ভিত্তিহীন ও রাজনৈতিক ভাবে হেও প্রতিপন্ন করার হচ্ছে বলে দাবী করেন।





ঝালকাঠি এর আরও খবর

পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন
ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল
ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম
ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি  অনুষ্ঠিত ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)