শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় মিরসরাইয়ে একই দিনে ২২ রোহিঙ্গা আটক
প্রথম পাতা » চট্টগ্রাম » ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় মিরসরাইয়ে একই দিনে ২২ রোহিঙ্গা আটক
শনিবার ● ৯ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় মিরসরাইয়ে একই দিনে ২২ রোহিঙ্গা আটক

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে একই দিনে দুই ধাপে ২২ রোহিঙ্গা’কে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার ৮ জুলাই বেলা আড়াইটার দিকে ইকোনোমিক জোনের সুপারডেক উপকূলীয় অঞ্চলে প্রথম ধাপে ১৬ জন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় বাসিন্দা ও আনসার সদস্যরা।

আটককৃতরা হলেন জাফর আহম্মদের স্ত্রী হালিমা খাতুন (২৭), তার পুত্র মিজান (৮ মাস), মো. সালামের মেয়ে ফাতেমা (১৩), মো. আক্তারের মেয়ে মোস্তাকিমা (২০), আবু বক্করের স্ত্রী সানজিদা (২১), মো. মাহমুদের পুত্র আবু বক্কর (২৫), আবু বক্করের মেয়ে ইসমত আরা (৩), শওকত আরা (৫), আহমদ খানের পুত্র সালামত খান (২১), রশিদের পুত্র শওকত উল্যাহ (২২), শওকত উল্যাহ পুত্র ইমান শরীফ (৬ মাস), হাসান শরীফ (৬), মাহমুদের স্ত্রী দজুমা খাতুন (১৮), আবু শরীফের স্ত্রী শাহীনা (১৯), তার পুত্র আব্রাহাম খান জয় (১) ও সুলতান আহমদের পুত্র আরিফ উল্যাহ (২১)। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী ও ৬ জন শিশু সহ মোট ১৬ জন রোহিঙ্গা রয়েছে। নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করেছে স্থানীয় বাসিন্দা ও আনসার সদস্যরা। পরে খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

দ্বিতীয় ধাপে একই দিন সন্ধ্যা সোয়া সাতটার দিকে ইকোনমিক জোনের সুপাডাইক এলাকা থেকে চরশরৎ পুলিশ ক্যাম্পের টহল পুলিশের কাছে আটক হয় আরও ৬ জন রোহিঙ্গা। যাদের মধ্যে ১ জন পুরুষ, ২ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছে।
আটককৃতরা হলো সিরাজুল ইসলামের পুত্র মিজানুর রহমান (১৯), মৃত আব্দুর রহমানের স্ত্রী জাহেদা বেগম (৩০) পুত্র জিয়াউর রহমান (১০) এবং এরশাদুর রহমান (০১), মিজানুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম (১৭) ও কণ্যা জান্নাতুল নাঈম (১মাস)।

জোরারগঞ্জ থানার উিউটি অফিসার এসআই শেখ আব্দুল বাতেন জানান, শুক্রবার দুপুরে নোয়াখালীর ভাসানচর থেকে দালালকে টাকা দিয়ে ইঞ্জিনচালিত বোট যোগে কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য পালিয়ে আসছিল। কিন্তু দালালরা তাদেরকে মারধর করে ইকোনোমিক জোন সুপারডাইক এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়। বঙ্গবন্ধু শিল্পনগর (ইকোনমিক জোন) এলাকায় স্থানীয় বাসিন্দা ও আনসার সদস্যদের হাতে আটকের পরে আটককৃত রোহিঙ্গাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, গত বছরের ৩০ মে, ২২ জুন, ১১ জুলাই এবং ১৭ জুলাই এই ৪ ধাপে মিরসরাইয়ের ইকোনমিক জোন এলাকা থেকে মোট ৬২ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।





আর্কাইভ