শিরোনাম:
●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ জুলাই ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » আশরাফুল চেয়ারম্যানের আস্তানায় মিলল অবৈধ পণ্য
প্রথম পাতা » কুষ্টিয়া » আশরাফুল চেয়ারম্যানের আস্তানায় মিলল অবৈধ পণ্য
শুক্রবার ● ২২ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশরাফুল চেয়ারম্যানের আস্তানায় মিলল অবৈধ পণ্য

ছবি : সংবাদ সংক্রান্ত এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান বহিস্কৃত যুবলীগ নেতা আশরাফুল ইসলামের ব্যক্তিগত আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণের অফিস ও সিগারেট তৈরির কারখানায় অভিযান চালিয়ে ফেনসিডিল, মদ, সরকারি চাউল-টিসিবির তেল-ডালসহ নকল পণ্য তৈরির মেশিনপত্র জব্দ করা হয়েছে। কাস্টমস, র্যাব ও পুলিশের যৌথ দল গত বুধবার দিনব্যাপী ৭ নং সদরপুর ইউনিয়নের সদরপুর গ্রামে অবস্থিত চেয়ারম্যানের ব্যাক্তিগত কার্যালয় ও আস্তানায় অভিযান পরিচালনা করে। অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় চেয়ারম্যানসহ সেখানকার কর্মচারীরা।

মিরপুর থানা পুলিশ ও র্যাব জানায়, কুষ্টিয়া কাস্টমসের একটি দল অভিযান পরিচালনা করে সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সদরপুর ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান আশরাফুল টেড্রার্সে। তাদের সাথে র্যাব ও পুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন পুলিশের এমন একজন কর্মকর্তা বলেন,‘ সদর ইউনিয়নের চেয়ারম্যান যুবলীগ নেতা আশরাফুল ইসলাম সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়ী হন। ঠিকাদরি ব্যবসা করেন তিনি। এর আড়ালে সিগারেট তৈরির জন্য সদরপুর এলাকায় মাঠের মধ্যে গোডাউন তৈরি করেন। চারিদিকে প্রচীরবেষ্টিত এ কারখানায় বাইরের লোকজনের তেমন কোন নজর ছিলনা। এছাড়া আশরাফুল সন্ত্রাসী প্রকৃতির লোক হওয়ায় ভয়ে কেউ এদিকে আসত না। এ সুযোগে সেখানে নামি-দামি কয়েকটি কোম্পানীর সিগারেট নকল করে তৈরি করে আসছিলো সে। পাশাপাশি অন্যান্য নানা পণ্য নকল করে বাজারে বিক্রি করার তথ্য পাওয়া গেছে। গোডাউনে নকল ব্যান্ডরোল ছাড়াও মেশিনপত্র পাওয়া গেছে। এসব মেশিনপত্র জব্দ করেছে কাস্টমস।

তিনি আরো জানান, কারখানার গোডাউনে আশরাফুলে অফিস রয়েছে। সেখানে থাকার জন্য খাটসহ নানা সরাঞ্জম রয়েছে। এ অফিসে নকল পণ্য তৈরির পাশাপাশি দীর্ঘদিন ধরে আসামিজক কর্মকাণ্ড ও মাদকের কারবার চলে আসছিলো এমন আলামত মিলেছে। অফিস থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল, বিদেশি মদ, গাঁজা, সরকারি চাল, টিসিবির সয়াবিন তেল-মুসুর ডাল, কনডম পাওয়া গেছে। এতে করে বোঝা যায় বাইরে থেকেও লোকজন এসে এখানে অসামাজিক কাজে অংশ নিত।

এক আওয়ামীলীগ নেতা জানান, চেয়ারম্যান আশরাফুল স্থানীয় ক্ষমতাধর এক আওয়ামীলীগ নেতার আস্থাভাজন হওয়াই তার অপকর্ম জেনেও কেউ মুখ খুলতে সাহস পায় না। সর্বশেষ ইউপি নির্বাচনে নৌকার বিরোধীত করে চেয়ারম্যান পদে জয়ী হওয়ার পর আরো বেপরোয়া হয়ে উঠেছেন। দীর্ঘদিন থেকে এ কারখানায় নকল পন্য তৈরি করে কোটি কোটি টাকার মালিকও বনে গেছেন অল্প দিনের মধ্যে। তার যে অফিস সেখানে রাতের বেলা অসামাজিক কর্মকান্ড চলে আসছে অনেক দিন ধরে। রাজনৈতিক নেতা থেকে শুরু করে থানা পুলিশের কর্মকর্তারাও নিয়মিত আসা যাওয়া করতো। মিরপুর থানা পুলিশ বিষয়টি জানলেও তারা এতদিন কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। তিনি এটাও বলেন, তার এই আস্তানা থেকে বিভিন্ন আন্ডারওয়ার্ল্ডের কার্যক্রম নিয়ন্ত্রণ করেন।

কুষ্টিয়া র্যাব-১২ এর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, কাস্টমস মুলত অভিযান পরিচালনা করেছে আমাদের সহযোগিতা নিয়ে। সেখান থেকে বেশ কিছু মালামাল উদ্ধার হয়েছে। আমরা সহযোগিতা করেছি। কাস্টমস এ বিষয়ে বাকি পদক্ষেপ গ্রহন করবে।

কুষ্টিয়া কাস্টমসের সহকারি কমিশনার বিএম সাজ্জাদুল হক বলেন,‘ আশরাফুল টেড্রার্সে আমরা অভিযান পরিচালনা করেছি। সেখান থেকে সিগারেট তৈরির সব ধরনের সারঞ্জাম পাওয়া গেছে। ৫টি মেশিন ছিলোসেখানে। আমরা জব্দ করেছি। মিরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমাদের দেখে বেশ কয়েকজন পালিয়ে যায়। কাউকে আটক করা যায়নি। এসব ছাড়াও সেখানে মাদকসহ নানা ধরনের পন্য পাওয়া গেছে। বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হবে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, অভিযানে আমাদের পুলিশ সদস্যরা সেখানে ছিল। তবে কি সারঞ্জাম উদ্ধার হয়েছে আমি বলতে পারব না। এসব নিয়ে মন্তব্য করতে চাই না।’

এদিকে কথা বলতে সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলামের মোবাইলে রিং দিলেও তা বন্ধ পাওয়া গেছে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ