শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ জুলাই ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » ইকোপার্ক রক্ষার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধ
প্রথম পাতা » ঝালকাঠি » ইকোপার্ক রক্ষার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধ
মঙ্গলবার ● ২৬ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইকোপার্ক রক্ষার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধ

ছবি : সংবাদ সংক্রান্ত গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি:: ঝালকাঠি বিষখালী, ধানসিঁড়ি ও গাবখান নদীর মোহনায় গড়ে ওঠা ইকোপার্ক দখদারদের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (২৫ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঝালকাঠি ইকোপার্ক রক্ষা পরিষদ এবং খাল-নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইকোপার্ক রক্ষা এবং খাল-নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক ইলিয়াছ সিকদার ফরহাদ, যুগ্ম আহ্বায়ক সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু ও নারী নেত্রী কবিতা হালদার প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ঝালকাঠির সুগন্ধা, বিষখালী, ধানসিঁড়ি ও গাবখান নদীর মোহনায় জেগে ওঠা চরের ৪৫ একর খাস জমিতে ২০০২ সালে ইকোপার্ক স্থাপনের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। ২০০৭-০৮ অর্থবছরে প্রকল্পের জন্য চার কোটি টাকা বরাদ্দ করা হয়। ওই সময় বালু দিয়ে ভরাট করা হয় প্রকল্প এলাকা। ঝালকাঠির একটি ভূমিগ্রাসী চক্র প্রকল্প এলাকার প্রায় ৩৫ একর জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করলে আদালতের নিষেধাজ্ঞায় থমকে যায় ইকোপার্কের কার্যক্রম। সম্প্রতি ওই চক্রটির পক্ষে আদালত রায় দিলে ক্ষুব্দ হয় ঝালকাঠির সর্বস্তরের মানুষ। তারা ইকোপার্ক রক্ষায় আন্দোলনের ঘোষণা দেন। ইকোপার্ক রক্ষায় একটি কমিটিও করা হয়। ওই কমিটির উদ্যোগে প্রথম আন্দোলন হিসেবে মানববন্ধন করা হয়। মানববন্ধনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক, আইনজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা ইকোপার্ক রক্ষায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়ে বলেন,অনতিবিলম্বে জণস্বার্থে এলাকাবাসীর দাবীতে পার্কের উপর থেকে মামলা তুলে নিতে হবে ও পরিবেশ বান্ধব ইকোপার্কের জমির ফিরিয়ে দিয়ে জাতির কাছে ক্ষমা চাইতে হবে? আর যদি তাহা না করে তাহলে উক্ত ভূমিগ্রাসী চক্রের বিভিন্ন কুকীর্তির মুখোশ উন্মোচন করে দেবেন এলাকার জনগন।
এ ভূমিগ্রাসী চক্ররা ইকোপার্ক ছাড়াও ঝালকাঠির একটি সরকারী প্রতিষ্ঠানের নামে মামলা দিয়ে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন বলেও অভিযোগ উঠেছে। অর্থের দাপটে প্রশাসনকে ম্যানেজ করে এভাবে একেরপর এক দ্বিতীয় কলকাতা খ্যাত ঝালকাঠির বুকের উপর ছোবল দিয়ে পারপেয়ে যাচ্ছে।





আর্কাইভ