শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে জমকালো আয়োজনে দুইটি ল্যাবের উদ্বোধন
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে জমকালো আয়োজনে দুইটি ল্যাবের উদ্বোধন
মঙ্গলবার ● ২৬ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে জমকালো আয়োজনে দুইটি ল্যাবের উদ্বোধন

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জমকালো আয়োজনে “বিএমই ফিয়েস্তা-২০২২” অনুষ্ঠিত হয়েছে। গত ২৪শে জুলাই রবিবার সকাল ১০টায় বায়োমেডিকেল ভবনের সামনে থেকে এক আনন্দ র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে অনুষ্ঠানের অতিথিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও বায়োমেডিকেল বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। এর আগে বায়োমেডিকেল বিভাগের করিডোরে আনুষ্ঠানিকভাবে কেক কাটার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালার শুরু হয়।

পরে যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে “স্বাস্থ্যসেবা খাতের ভবিষ্যৎ ও বায়োমেডিকেল প্রকৌশলীদের ভূমিকা” (Future of Healthcare and Role of Biomedical Engineers) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে গেস্ট অব অনার ছিলেন এপিক প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস.এম. লোকমান। বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক ও আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার। সেমিনারের রিসোর্স পারসন ছিলেন এআইএমএস’র প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খোন্দকার এ. মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. ফজলুর করিম খোন্দকারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ‘১৯ ব্যাচের শিক্ষার্থী রেহেনা শহীদ ও ‘২০ ব্যাচের শিক্ষার্থী ইশরাত জাহান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “বায়োমেডিকেল একটি মাল্টিডিসিপ্লিনারি বিভাগ। এতে একইসাথে ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স ও মেডিকেল সায়েন্সের প্রয়োগ রয়েছে। বহির্বিশ্বে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের প্রচুর চাহিদা রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের বর্তমান প্রাযুক্তিক অগ্রগতির মূলে রয়েছে বায়োমেডিকেল। ৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জের কথা মাথায় রেখে এবং শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের সহায়তায় চুয়েটের বায়োমেডিকেল বিভাগও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনে ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমি আশাবাদী।” সেমিনার শেষে মাননীয় প্রধান অতিথি “বিএমই ফিয়েস্তা-২০২২” উপলক্ষ্যে আয়োজিত আইডিয়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক-৫ এ স্থাপিত “হিউম্যান এনাটমি অ্যান্ড ফিজিওলজি ল্যাব” এবং “বায়ো-ফ্লুয়িড মেকানিক্স অ্যান্ড হিট ট্রান্সফার ল্যাব” নামে দুটি অত্যাধুনিক ল্যাবরেটরির উদ্বোধন করেন অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।





আর্কাইভ