মঙ্গলবার ● ২৬ জুলাই ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » গুইমারায় ধর্ষনের অভিযোগে একজন আটক
গুইমারায় ধর্ষনের অভিযোগে একজন আটক
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারার হাফছড়িতে ধর্ষণের অভিযোগে জয়নাল আবেদীন লাল্টু(৩৫)কে আটক করেছে গুইমারা থানা পুলিশ।
গত রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় তাকে খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত ১ মে’-২০২২ উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জোড়া খাম্বা এলাকার বাসিন্দা রহমত উল্লাহের স্ত্রী ওষুধ কিনতে হাতিমুড়া বাজারে আসে। এসময় একই এলাকার জয়নাল আবেদীন তার ভাড়ায় চালিত মোটরসাইকেলে এসে তাকে বাড়ি যাবে কিনা জিজ্ঞাসা করলে সে বাড়িতে যাবে বলে গাড়িতে উঠে।
এক পর্যায়ে মোটরসাকেলে সমস্যা হয়েছে বলে রাস্তার মাঝে দাড়িয়ে যায়। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে টেনে-হিছড়ে জোর পূর্বক রাস্তার পাশেই এক কাঠাঁল বাগানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে।
ঘটনার বিষয়ে কাউকে কিছু বললে জানে মেরে ফেলবে এবং এলাকা থেকে চলে যাওয়ার হুমকি দেয়। ধর্ষিতা নিরুপায় হয়ে তার বাবার বাড়িতে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করে। কিছুদিন পরে রহমত উল্লাহ তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে নিয়ে আসলে আসামি জয়নাল আবেদীন লাল্টু, আবারো তাকে ধর্ষনের চেষ্ঠা চালায়। এ অবস্থায় ধর্ষিতা বাদী হয়ে গুইমারা থানায় একটি ধর্ষন মামলা নং-০২/২০ তারিখ ২৩/০৭/২০২২ইং দায়ের করে। ওই দিনই তাকে আটক করা হয়।
গুইমারা থানার ওসি মোহাম্মদ রশিদ জানান, রহমত উল্লাহর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জয়নাল আবেদীনকে আটক করে আইনি ব্যবস্থা গ্রহণ করে খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১