শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাঙামাটি, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » জাল স্বাক্ষরে শিক্ষক নিয়োগ বানিজ্যের প্রতিবাদে মানববন্ধন
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » জাল স্বাক্ষরে শিক্ষক নিয়োগ বানিজ্যের প্রতিবাদে মানববন্ধন
শনিবার ● ৬ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাল স্বাক্ষরে শিক্ষক নিয়োগ বানিজ্যের প্রতিবাদে মানববন্ধন

ছবি : সংবাদ সংক্রান্ত সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ধরইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম আব্দুস সাত্তার আজাদের অনিয়ম দূর্নীতি ও জাল স্বাক্ষরে ৩ জন শিক্ষক নিয়োগ বানিজ্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলার ধরইল বাজারে বাঙ্গালা ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন করে সচেতন এলাকাবাসীর ব্যানারে।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ধরইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবু সাইদ তালুকদার, বাঙ্গালা ইউনিয়ন স্বেচ্চাসেবকলীগের সভাপতি সোহেল রানা, বাঙ্গালা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতিক তালুকদার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিঠুসহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ধরইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম আব্দুস সাত্তার আজাদ অনিয়ম দূর্নীতি ও জাল স্বাক্ষরে ৩ জন শিক্ষক নিয়োগ বানিজ্যে করেন ২০১৫ সালে তার শালীকা, ভাতিজা ও স্বজনকে গোপনে তিনটি পদে আফরোজা খনম (আইসিটি), সহকারী শিক্ষক রেজাউল করিম (জীব বিজ্ঞান ) ও শাহাদত হোসেন (সহকারী গন্থাগার ) সভাপতির স্বাক্ষর জাল করে গোপনে নিয়োগ প্রদান করেন। কিন্তু এই তিন জন শিক্ষক গত ৭ বছরে এক দিনও কোন প্রকার ক্লাস নেন নি। এবং বিদ্যালয়ে কোন দিন উপস্থিত থাকে নি। গত কয়েক দিন হল এই তিন শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হতে দেখে এলাকাবাসী প্রধান শিক্ষককে বল্লে প্রধান শিক্ষক বলেন তারা নিয়োগ প্রাপ্ত শিক্ষক।

ধরইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম আব্দুস সাত্তার আজাদের অনিয়ম দূর্নীতি ও জাল স্বাক্ষরে ৩ জন শিক্ষক নিয়োগ বানিজ্যে করেছে বলে এলাকাবাসী তার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী । এমন দূনীর্তিবাজ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান তারা। সেই সাথে জাল স্বাক্ষকের ৩ জন শিক্ষকর নিয়োগ বাতিল না করলে বড় ধরনের আন্দলনে যাবেন বলেও এলাকাবাসী হুসিয়ারী প্রদান করেন।

নাম প্রাকাশ না করা শর্তে একাধিক শিক্ষক, ছাত্রী ও ছাত্রী অবিভাবক জানান, যে তিন জন শিক্ষক নিয়ে অভিযোগ উঠেছে তারা বিগত ৭ বছরে কোন দিন বিদ্যালয়ে পাঠদান করান নি। এবং বিদ্যালয়ে কোন দিন দেখাও যায়নি তাদের। গত ২২ জুন থেকে তাদের বিদ্যালয়ে দেখা যাচ্ছে। এত দিন আগে যদি তাদের নিয়োগ দেওয়া হয় তা হলে তারা কি কারণে বিদ্যালয়ে আসে নি তা প্রধান শিক্ষক ও ওই তিন শিক্ষকই ভাল জানেন।

ধরইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুস সাত্তার জানান, আমি যখন ধরইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলাম তখন আমি এই তিন জন শিক্ষককে নিয়োগ প্রদান করি নাই। আমার স্বাক্ষর জাল করে হয়তো নিয়োগ প্রদান করেছেন এই দূূনীর্তিবাজ প্রধান শিক্ষক। আমি এই তিন জন শিক্ষকের নিয়োগ বাতিল ও আমার স্বাক্ষর জাল কারার অপরাধের শাস্তি চাই।

ধরইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম আব্দুস সাত্তার আজাদ বলেন, তিন জন শিক্ষকের নিয়োগ নিয়ম মেনেই প্রদান করা হয়েছে। কারোর স্বাক্ষর জাল করা হয়নি। তিন জন শিক্ষক নিয়োগ পাওয়ার পর থেকেই বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থেকে কøাস নিচ্ছেন।

উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম শামসুল হক জানান, ধরইল বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আফরোজা খনমের নিয়োগ বিষয়ে আমাদের কাছে জাল স্বাক্ষরে নিয়োগ প্রদান করা হয়েছে এমন অভিযোগ পেয়েছি। আইসিটি শিক্ষক আফরোজা খনমের জন্য এমপিও আবেদন করেছিল তা আমরা বাতিল করেছি। আমরা তদন্ত করছি । তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সহকারী শিক্ষক রেজাউল করিম (জীব বিজ্ঞান ) ও শাহাদত হোসেন (সহকারী গন্থাগার ) এর জন্য এমপওি’র আদেন করেন নি। তদন্ত করে সব বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানান এ কর্মকর্তা।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন বলেন, নিয়োগ সংক্রান্ত যে বিষয়ে অভিযোগ উঠছে তা এখনও তদন্তাধীন রয়েছে। তাদের পাঠদানে অনুমতি দেওয়া ঠিক হয়নি। প্রধান শিক্ষকের সাথে কথা বলে তাদের পাঠদান বন্ধের ব্যবস্থা নেওয়া হবে । এবং নিয়োগ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





রাজশাহী বিভাগ এর আরও খবর

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয়  অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আর্কাইভ