সোমবার ● ৮ আগস্ট ২০২২
প্রথম পাতা » ঢাকা বিভাগ » জ্বালানি তেলের দাম বাড়ায় গরিব মানুষের বেঁচে থাকা আরও কঠিন হয়ে গেল : আবু হাসান টিপু
জ্বালানি তেলের দাম বাড়ায় গরিব মানুষের বেঁচে থাকা আরও কঠিন হয়ে গেল : আবু হাসান টিপু
সংবাদ বিজ্ঞপ্তি :: সরকার সীমাহীন লুটপাট ও দুর্নীতির আর্থিক দায় জনগণের কাধে চাপাতেই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আবু হাসান টিপু। তিনি বলেছেন, গণদুশমন সরকার আরো একটি গণবিরোধী সিদ্ধান্ত দেশের মানুষের ওপর চাপিয়ে দিল। দেশের মানুষ দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কষাঘাতে এমনিতেই দিশেহারা। উপরন্ত জ্বালানী তেলের এই দাম বাড়ানো পরিবহন খরচ থেকে শুরুকরে সর্বত্র দ্রব্য মূল্যের ভয়ঙ্কর উর্ধ্বগতি সৃষ্টি করবে। ফলে জ্বালানি তেলের দাম বাড়ায় গরিব মানুষের বেঁচে থাকা আরও কঠিন হয়ে গেল।
আবু হাসান টিপু বলেছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে রপ্তানী উপযোগী দেশীয় পণ্যের উৎপাদন ব্যয়ও বাড়বে, দামও বাড়বে। এতে রপ্তানি শিল্পেও বিপর্যয় সৃষ্টি হবে। ভয়াবহ পরিণতির দিকে অগ্রসর হবে দেশের অর্থনীতি। হাহাকার উঠবে সাধারণ মানুষের মধ্যে।
তিনি বলেছেন অবিলম্বে সরবকার যদি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার না করেন তবে সরকারের পতন আন্দোলন বেগবান করা ছাড়া জনগণের সামনে বিকল্প কোন পথ থাকবেনা। কেননা মানুষের পক্ষে দিনের পর দিন এই জুলুম আর মুখবুজে সহ্য করা সম্ভব নয়।





গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন