শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাঙামাটি, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » অপরাধ » ঘুমের বড়ি খাইয়ে নিজের মেয়েকে দিনের পর দিন ধর্ষণ
প্রথম পাতা » অপরাধ » ঘুমের বড়ি খাইয়ে নিজের মেয়েকে দিনের পর দিন ধর্ষণ
মঙ্গলবার ● ১৬ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘুমের বড়ি খাইয়ে নিজের মেয়েকে দিনের পর দিন ধর্ষণ

ছবি : সংবাদ সংক্রান্ত ঝিনাইদহ প্রতিনিধি :: ফুফুর বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে নিজের পিতা দুই বছর ধরে কিশোরী মেয়ে (১৩) কে পাশবিক নির্যাতন চালিয়ে আসছে। এক পর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে ঝিনাইদহ সদর হাসপাতালের এক সাবেক নার্স দিয়ে গর্ভপাত ঘটানো হয়। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ পৌর এলাকার পবহাটী গ্রামে। এ ঘটনায় লম্পট পিতা রাশেদকে জুতার মালা গলায় দিয়ে রবিবার বিকালে পুলিশে সোপর্দ করেছে জনতা। পেশায় দর্জি লম্পট রাশেদ পবহাটী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, রাশেদ শহরের উপ-শহরপাড়ায় বিয়ে করে। তার একাধিক স্ত্রী রয়েছে। কিশোরী মেয়েটি ঝিনাইদহ শহরের উপ-শহর পাড়ার রাকিব উদ্দীন হাইস্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রী। মেয়েটির ভাষ্যমতে, পঞ্চম শ্রেনীতে পড়ার অবস্থায় তার পিতা তাকে যৌন নিপীড়ন চালিয়ে আসছে। বিভিন্ন সময় ফুফুর বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে ঘুমের ওষুধ সেবন করিয়ে নিজের কিশোরী মেয়েকে মাসের পর মাস পাশবিক নির্যাতন করে আসছিল রাশেদ। এক পর্যায়ে মেয়ে গর্ভবতী হয়ে পড়লে ঝিনাইদহ সদর হাসপাতালের এক সাবেক নার্স দিয়ে গর্ভপাত ঘটানো হয়। ঘটনাটি জানাজানি হয়ে পড়লে রবিবার বিকালে পবহাটী ও উপশহরপাড়ার বাসিন্দরা ফুসে ওঠে। তারা রাশেদকে ধরে গলায় জুতার মালা পরিয়ে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করে। সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, এ ঘটনায় মামলার দায়ের করা হয়েছে। লম্পট রাশেদ জেলহাজতে।

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
ঝিনাইদহ :: ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে শহরের বিভিন্ন স্থান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক র‌্যালী বের করা হয়। র‌্যালী শহরের বিভিন্ন সড়ক ঘরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন, পরে পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ শ্রদ্ধা নিবেদন করেন। একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক মনিরা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবী জানান। অপরদিকে সোমবার সকালে শহরের এইচএসএস সড়কের আহার রেস্টুরেন্টের সামনে আলোচনা সভার আয়োজন করে সদর থানা যুবলীগ ও জেলা জাতীয় শ্রমিক লীগ। এতে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ^াস, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আক্কাচ আলী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ, সদর থানা যুবলীগের আহ্বায়ক শাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।

কালীগঞ্জের চাঁচড়ায় রুপসা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জে চলন্ত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার পরে উপজেলার চাঁচড়া রেলগেট এর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশন মাস্টার শাহাজাহান শেখ জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা গামী রুপসা ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। চাঁচড়া রেলগেটের ৮৮ কিলোমিটার এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। যশোর জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যাবে।

মহেশপুরে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের তদন্ত শুরু : এখনো গ্রামছাড়া কয়েকটি পরিবার
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুরের উজলপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর এবং লুটপাটের ঘটনায় পুলিশের তদন্ত শুরু হয়েছে। মামলার পর মহেশপুর থানা পুলিশ এ তদন্ত শুরু করে। এদিকে আবারো হামলা ও মারধর আতংকে বাড়িছাড়া কয়েকটি পরিবার। ভুক্তভোগীরা জানায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের বর্তমান মেম্বর মিলন ও সাবেক মেম্বর মন্টু মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি নস্তি জুয়েল ভাটার সামনে দূর্বত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সাবেক মেম্বর মন্টু মারাত্বকভাবে জখম হয়। এ ঘটনায় বর্তমান মেম্বর মিলনকে দোষারোপ করে তাদের বাড়ীঘরে হামলা ও লুটপাট চালানো হয়। বাড়ী ভাংচুর ও লুটপাটের ঘটনায় রাসেল বাদী হয়ে রানাসহ ৭ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করে। আদালত মহেশপুর থানাকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলে। আদালতের নির্দেশ মতে এস আই আসাদ এর নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়া প্রক্রিয়াধীন। উল্লেখ্য, ২০০০ সালে এই রানাই ফেনসিডিলসহ র‌্যাবের হাতে আটক হয়ে তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পাই। সাংবাদিকরা মিলন মেম্বরের অনুসারীদের বাড়ীতে হামলা লুটপাটের ছবি তুলতে গেলে এই রানাই তাদেরকে লাঞ্ছিত করে। এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি পরিবারের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। কয়েকটি পরিবার গ্রামছাড়া। সঠিক তদন্ত ও সিসি ফুটেজ ধরে প্রকৃত অপরাধীদের আইনের আওতাই আনা হোক এমনটি দাবি দু’পরিবারের। এ ব্যাপারে মহেশপুর থানার ওসি সেলিম রেজা বলেন, প্রকৃত ঘটনা তদন্ত করছি। দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব।





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)