শিরোনাম:
●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় ৫ সাংবাদিকের জামিন মঞ্জুর
প্রথম পাতা » চট্টগ্রাম » ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় ৫ সাংবাদিকের জামিন মঞ্জুর
বৃহস্পতিবার ● ৮ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় ৫ সাংবাদিকের জামিন মঞ্জুর

প্রর্তীকি ছবি মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার ৫ সাংবাদিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সাইবার ট্রাইবুনাল আদালত চট্টগ্রামের বিচারক জহিরুল কবির সাংবাদিক সেকান্দর হোসাইন (দৈনিক সমকাল এর সীতাকুণ্ড প্রতিনিধি), এনায়েত হোসেন মিঠু (দৈনিক কালের কন্ঠ ও দৈনিক পূর্বকোণ এর মিরসরাই প্রতিনিধি), মাহবুবুর রহমান পলাশ (দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী এর মিরসরাই প্রতিনিধি), মো. জহিরুল ইসলাম (আমার সংবাদ এর সীতাকুণ্ড প্রতিনিধি), মোহাম্মদ ইউসুফ (দৈনিক ইত্তেফাক, বাংলা ট্রিবিউন এর মিরসরাই প্রতিনিধি ও দৈনিক সাঙ্গু’র নিজস্ব প্রতিবেদক মিরসরাই) এর জামিন মঞ্জুর করেন।
মামলায় বিবাদী পক্ষে ছিলেন, সিনিয়র আইনজীবী ইব্রাহীম হোসেন বাবুল, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মোঃ মুজিবুর রহমান চৌধুরী ফারুখ, নাসির উদ্দিন আহামদ খাঁন রনি, রেদোয়ান উদ্দিন।
প্রসঙ্গতঃ ২০২১ সালের ২২ মে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘ওরা প্রতারক’ শিরোণামে প্রকাশিত সংবাদ এবং দৈনিক সাঙ্গুতে ‘সাংবাদিক পরিচয়ে প্রতারণাই ওদের উদ্দেশ্য’ শিরোণামে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে শেয়ার করায় মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার ৫ সাংবাদিকের বিরুদ্ধে নুরুল কবির শাহ দুলাল ২০২১ সালের ২৬ জুন সাইবার ট্রাইবুনাল আদালত চট্টগ্রামে মামলা (নং- ৭০/২১) দায়ের করেন।

মিরসরাইয়ে ছাত্রলীগ নেতা রাজু হত্যার আসামি ইউপি সদস্য শাহীন গ্রেফতার

মিরসরাই :: মিরসরাইয়ের জোরারগঞ্জে ছাত্রলীগ নেতা ইব্রাহিম রাজু (২৭) নামে সাবেক ছাত্রলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামী ইউপি সদস্য শাহিনুর ইসলাম প্রকাশ শাহীনকে (৩৬) গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন। শাহীন উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বে রয়েছেন এবং একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, ইব্রাহিম রাজু হত্যা মামলার এজাহারনামীয় ১ নং আসামী শাহিনকে র্যাব-৭ গ্রেফতার করে মঙ্গলবার সন্ধ্যায় থানায় হস্তান্তর করেছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ৯ জুলাই রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জোরারগঞ্জ বিশ্ব রোড দরবারটিলা এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাজু নামের এই ছাত্রলীগ নেতাকে হত্যা করা হয়।
নিহত রাজু জোরারগঞ্জ ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের কাউয়াচল টিলা এলাকার মহিউদ্দিন ও সুরমা বেগমের পুত্র এবং তিন নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। হত্যাকান্ডে জড়িত সন্দেহে ঐদিন নুর উদ্দিন ও সোহেল নামের দু’জনকে আটক করেছে পুলিশ।
তারপর নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে তারপর থেকে প্রধান আসামি ইউপি সদস্য শাহীন পলাতক ছিলো।





আর্কাইভ