শিরোনাম:
●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ●   কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী ●   ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ ●   ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ●   মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ ●   ২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা ●   কাপ্তাই বিএসপিআই জব ফেয়ারে অংশ নিল ২০টি খ্যাতনামা প্রতিষ্ঠান ●   আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা ●   আমি নির্বাচিত হলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ঘুষমুক্ত চাকুরি দেওয়ার উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   পার্বত্য শীর্ষ বৌদ্ধ ভিক্ষুদের চরণস্পর্শে ধন্য ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহার ●   এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা ●   খ্রীষ্টিয়ান হাসপাতালে বর্ণিল পিঠা উৎসব ও ‘পোট্রেট’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা ●   আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার ●   প্রচারণার ২য় দিনে জুঁই চাকমার সুবলং বাজারে জনসংযোগ ●   কাপ্তাইয়ে সরস্বতী পূজা পালন ●   কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
রাঙামাটি, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ফুটবল খেলায় বিজয়ী দলের উপর হামলা আহত-৬
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ফুটবল খেলায় বিজয়ী দলের উপর হামলা আহত-৬
রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ফুটবল খেলায় বিজয়ী দলের উপর হামলা আহত-৬

ছবি : সংবাদ সংক্রান্ত মোহাম্মদ আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ফুটবল খেলায় বিজয়ী দলের উপর হেরে যাওয়া দলের খোলায়াড় ও সমর্থদের ওপর হামলার খবর পাওয়া গেছে। এতে দুজন খেলোয়াড়সহ অন্তত ছয়জন আহত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মিরসরাই স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
আয়োজক সূত্রে জানা যায়, শনিবার সকালে মিরসরাই স্টেডিয়ামে ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা আন্তঃবিদ্যালয় ও মাদরাসা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়কে দুই গোলে পরাজিত করে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সমর্থকরা করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর চড়াও হয়। এ সময় তারা রড ও লাঠি দিয়ে তাদের ওপর হামলা চালায়।

করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন বলেন, ‘খেলায় আমাদের স্কুল ২-০ গোলে মিরসরাই মডেল স্কুলকে পরাজিত করে। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগে দলের খেলোয়াড় ও সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে একেক জন একেক দিকে চলে যায়।’

তিনি আরও বলেন, ‘হামলায় আমাদের দলের খেলোয়াড় দশম শ্রেণির শিক্ষার্থী শ্রাবণ (গোলরক্ষক) ও নোমান প্রকাশ রাজা এবং সমর্থকসহ ছয়জন আহত হয়েছে। তবে শ্রাবন ও রাজার অবস্থা আশঙ্কাজনক। প্রথমে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক দিদারুল আলম বলেন, ‘কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই করেরহাট স্কুলের সঙ্গে আমাদের স্কুলের খেলা শেষ হয়। খেলায় করেরহাট ২-০ গোলে জয়লাভ করে।
এবং রবিবার বিকেলে মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সাথে ফাইনাল খেলার ঘোষণা ও দেওয়া হয়েছে। কিন্তু খেলা শেষে কে বা কারা তাদের ওপর হামলা করেছে জানি না।

বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, খেলা পরবর্তী সময়ে হাতাহাতির ঘটনা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মিরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, স্টেডিয়ামে খেলা শেষে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তা স্টেডিয়ামের বাহিরে হতে পারে। আমরা ঘটনা তদন্ত-পূর্বক ব্যবস্থা নেবো।

মিরসরাইয়ে এসএসসি-২০০২ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

মিরসরাই :: বন্ধুত্বের বন্ধন মীরসরাই-২০০২ তথা এসএসসি-২০০২ ব্যাচের মিলনমেলা ও গেটটুগেদার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী অনুষ্ঠান মিরসরাই উপজেলার মহামায়া হ্রদে ব্যাচের সদস্য রাজিব মজুমদার, আকতার হোসেন, আলমগীর হোসেন ও আক্তারুজ্জামান সুমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এসএসসি ও দাখিল-২০০২ ব্যাচ মিরসরাই উপজেলার ২৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫ টি মাদ্রাসা সহ মোট ৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক সহপাঠী বন্ধুদের অংশগ্রহণে মুখরিত ছিলো মহামায়া লেক এলাকা।

ব্যাচের ২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সহপাঠী বন্ধুদের মধ্যে ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত বিভিন্ন স্কুলের ১৮ জন সদস্য অনুষ্ঠান সফল করতে স্পন্সর করে যাদেরকে আয়োজক কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মিলনমেলা অনুষ্ঠানে মোরগের লড়াই, রাজকন্যার কপালে টিপ পরানো, বেলুন ফুটানো ও বলপাস সহ মোট ৪ টি ইভেন্টের আয়োজন করা হয়।

মিলনমেলা অনুষ্ঠান সফল করতে বন্ধুত্বের বন্ধন মীরসরাই-২০০২ ব্যাচের প্রায় ৩৫ জন কার্যনির্বাহী সদস্য দায়িত্ব পালন করে যাদের মধ্যে সরোয়ার, মোর্শেদ, সুমন, হাসান, আকতার, আলমগীর, রাজীব, সালাহউদ্দিন, রাসেদ, জুয়েল, ইমন, সাইফুদ্দীন, সাখাওয়াত, সালমান, রিপন, নাসির, মাঈন, কাজী সাইফুল উল্লেখযোগ্য।
বন্ধুত্বের বন্ধন মীরসরাই-২০০২ ব্যাচের ফটো কন্টেন্টে বিজয়ীরা হলেন, হাসান, সুমন, সঞ্জয়, রিজিয়া, বিউটি, রিংকী ও রোকসানা।

শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন, না ফেরার দেশে চলে যাওয়া প্রাক্তন শিক্ষার্থীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন, স্কুল ভিত্তিক পরিচয় পর্ব ও স্মৃতিচারণ, মেজবানির মাধ্যমে মধ্যাহ্ন ভোজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাস্তা, খেলায় অংশগ্রহণকারী ও ফটো কন্টেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দীর্ঘ ২০ বছর পরে মিলনমেলায় অংশ গ্রহণ করতে পেরে সন্তোষ প্রকাশ করে সেই সাথে সকল সহপাঠী বন্ধুদের মধ্যে উদ্দীপনা, উৎফুল্লতা বিরাজ করে এবং সকলেই নিজেদের মধ্যে হাসি-আনন্দ ভাগাভাগি করে দিনটি উদযাপন করে।

প্রসঙ্গত, গত রমজানের শেষদিকে ইফতার মাহফিলের মধ্য দিয়ে উক্ত ব্যাচের কার্যক্রম শুরু হয়ে ক্রমান্বয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে গ্রুপের সৃষ্টি করে সহপাঠী বন্ধুদেরকে চিহ্নিত করে ইনভাইট দিয়ে বিভিন্ন স্কুলের সহপাঠীদেরকে নিয়ে ছোট ছোট পোগ্রামের আয়োজন করে সংগঠিত করে ফটো কন্টেন্টের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও বন্ধুত্বের বন্ধন মীরসরাই’র সদস্যদের পক্ষ থেকে সিলেটের বন্যা দুর্গত মানুষের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। তারপর গেটটুগেদার ও মিলনমেলার প্রস্তুতি গ্রহণ করা হয়। বর্তমানে উক্ত ফেসবুক গ্রুপে ৫৪৮ জন সদস্য রয়েছে।

মিরসরাইয়ে ৩০ বোতল বিদেশি মদ সহ গ্রেফতার-১

মিরসরাই :: মিরসরাইয়ের জোরারগঞ্জে ৩০ বোতল বিদেশি মদ সহ আলাউদ্দিন (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া দশটার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড়ের দৈত্যরাজার টিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি আলাউদ্দিন ঐ এলাকার মৃত ওয়ারিদ উল্লাহ’র পুত্র।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাজ্জাদ হোসেন, এসআই মামুন, এসআই নাসির সহ সঙ্গীয় ফোর্স নিয়ে জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড়ের দৈত্যরাজার টিলা এলাকায় অভিযান চালিয়ে আলাউদ্দিনের রান্নাঘরের লাকড়ি রাখার স্থানে বিশেষ কায়দায় লুকানো অবস্থা থেকে ৩০ বোতল বিদেশি মদ সহ তাকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (নং-৪২২) দায়ের করে আসামিকে শুক্রবার সকালে কোর্টে প্রেরণ করা হয়।





চট্টগ্রাম এর আরও খবর

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০ দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০
চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)