শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » নাসিরকে ছাড় দিলেন শফিক চৌধুরী
প্রথম পাতা » সকল বিভাগ » নাসিরকে ছাড় দিলেন শফিক চৌধুরী
রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাসিরকে ছাড় দিলেন শফিক চৌধুরী

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। সিলেট-২ আসনে নির্বাচনে লড়াইয়ে নামতে তিনি প্রস্তুত।

এ কারণে শেষ পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হলেন না। তার এই সিদ্ধান্তে খুশি বিশ্বনাথ ও ওসমানীনগরের আওয়ামী পরিবার। অন্যদিকে- সিলেট আওয়ামী লীগের ঐক্যর বন্ধন অটুট থাকলো। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান হয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী। দলের মনোনয়ন চেয়ে বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমাও দিয়েছেন।

দৌড়েও এগিয়ে আছেন নাসির উদ্দিন খান। তার পক্ষে জেলা আওয়ামী লীগের নেতারা একট্টা। দলের নেতাকর্মীরা জানিয়েছেন- নাসির উদ্দিন খান জেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে মাঠে সক্রিয়।
এরইমধ্যে তিনি বিভিন্নস্থানে মতবিনিময় করেছেন। দলীয় জনপ্রতিনিধিদের মতামত গ্রহণের পর জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন। ফলে নাসির উদ্দিন খানের জন্য হিসাব অনেকখানি সহজ রয়েছে। তারা জানিয়েছেন- জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক আধিপত্য রয়েছে। আওয়ামী লীগ সরকারের প্রথম দফা নির্বাচনে প্রশাসক ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান।

এরপর চেয়ারম্যান হন সাবেক সভাপতি এডভোকেট লুৎফুর রহমান। ফলে এবারো দলীয় নেতাদের চেয়ারম্যান পদে দেখতে চান আওয়ামী পরিবারের সদস্যরা। প্রার্থী হতে চেয়েছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। এ নিয়ে তিনি বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলছিলেন। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিলো। কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রার্থী হননি। মিসবাহ সিরাজ জানিয়েছেন- পারিবারিক কারণে তিনি প্রার্থী হচ্ছেন না। তবে- দল যাকে মনোনয়ন দেবে তিনি তার পক্ষে সক্রিয় থাকবেন।

এদিকে- জেলা পরিষদে প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন ও জেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন। নেতারা জানিয়েছেন- দলীয় ফোরামে জেলা পরিষদ নির্বাচনে নৌকার জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের সঙ্গে মূল লড়াইয়ে রয়েছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী। বিজিত চৌধুরী মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতা।

এখন যারা সিলেট আওয়ামী লীগের সিনিয়র নেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে বিজিত চৌধুরী অন্যতম। বিজিত চৌধুরী জানিয়েছেন- নৌকা নিয়ে প্রার্থী হতে তিনি দলের কাছে মনোনয়ন চেয়েছেন। অতীতে তিনি কখনো মনোনয়ন চাননি। দলীয় প্রার্থীর পক্ষে সবসময় মাঠে কাজ করেছেন।
এবারই তিনি দলের কাছে প্রথম মনোনয়ন চেয়েছেন। দল থাকে মনোনয়ন দিলে তিনি নির্বাচন করবেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাদ উদ্দিন একজন মুক্তিযোদ্ধা। নির্বাচনকেন্দ্রিক রাজনীতিতে অনেকটা নীরব থাকা এ নেতা এবার সরব হয়েছেন। তিনি দলের কাছে নৌকার জন্য টিকিট চেয়েছেন।

অন্যদিকে- জেলা পরিষদ নির্বাচনে নৌকার টিকিট প্রত্যাশী জয়নাল আবেদীনের বাড়ি কোম্পানীগঞ্জে। তিনি কোম্পানীগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি। গত নির্বাচনে কোম্পানীগঞ্জ থেকে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি প্যানেল মেয়র নির্বাচিত হন। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুর পর জয়নাল আবেদীনকে করা হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এরপর থেকে তিনি দায়িত্ব পালন করে আসছেন। জয়নাল আবেদীন জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইতিমধ্যে তিনি তার নিজ এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। স্থানীয় নেতারা জানিয়েছেন- দলীয় মনোনয়ন না পেলে জয়নাল আবারো জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন করতে পারেন। সেই প্রস্তুতি তার রয়েছে।





সকল বিভাগ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮

আর্কাইভ