শিরোনাম:
●   আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ●   ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০ ●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিলেন মাসুদা
প্রথম পাতা » চট্টগ্রাম » বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিলেন মাসুদা
সোমবার ● ২৬ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিলেন মাসুদা

ছবি : সংবাদ সংক্রান্ত মোহাম্মদ আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে বাবার লাশ রেখে পরীক্ষা দিলেন এসএসসি পরীক্ষার্থী মাসুদা তাসমিন (১৬)।
রবিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় মিরসরাইয়ের বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১১ নং হলরুমে কৃষি শিক্ষা পরীক্ষায় অংশ নেন এই শিক্ষার্থী। তাসমিন বারইয়ারহাট পৌরসভাস্থ সালমা ইসলাম স্কুল এন্ড কলেজের বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

এসএসসি পরীক্ষার্থী তাসমিনের বাবা মরহুম আবুল হাসেম প্রকাশ খান সাব (৬৪) উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর হাইতকান্দি গ্রামের শামসুল হুদা কোম্পানি বাড়ির মৃত মুলকতের রহমানের পুত্র এবং বারইয়াহাট বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী ছিলেন। ১ ভাই, ২ বোনের মধ্যে পরীক্ষার্থী তাসমিন সবার ছোট।

নিহত খানসাবের ভাগিনা শাহীন চৌধুরী জানান, তার মামা দীর্ঘ ২ বছর যাবৎ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটা দিকে স্ট্রোক করে হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের ৯ নং ওয়ার্ডের বদর উদ্দিন ভূইয়া বাড়িতে (নানার বাড়ি) মৃত্যুবরণ করেন। রবিবার বাদ জোহর পূর্ব হিঙ্গুলী বদর উদ্দিন ভূইয়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তার মরদেহ শেষ বিদায়ের বন্ধু সংগঠনের এ্যাম্বুলেন্সে করে উত্তর হাইতকান্দি গ্রামে নিয়ে সেখানে সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তাসমিনের বড় বোন তানজিন জানান, রবিবার আমার ছোট বোন তাসমিনের কৃষি শিক্ষা পরীক্ষা ছিলো কিন্তু তার আগের রাতে আকস্মিকভাবে বাবার মৃত্যুতে ভেঙে পড়ে তবুও বাবার লাশ রেখে পরীক্ষা দিয়েছে।
পরীক্ষার্থী তাসমিনের সহপাঠী হৃদয় হোসেন রনি, সাকিব আলম হৃদয়, সাজেদা আক্তার তাদের সহপাঠী তাসমিনের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেন।

প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার ৭ম দিনে কৃষি শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাবার লাশ বাড়িতে রেখে উক্ত পরীক্ষায় অংশ নেন এসএসসি পরীক্ষার্থী মাসুদা তাসমিন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)