বুধবার ● ৩০ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিয়ামের মৃত্যু: ৮ দফা দাবিতে উত্তাল চুয়েট
সিয়ামের মৃত্যু: ৮ দফা দাবিতে উত্তাল চুয়েট

রাউজান প্রতিনিধি:: (৩০ মার্চ ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫২ মিঃ) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম সিয়াম ২৯ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। হাটহাজারীর মদুনাঘাট ব্রীজের নিকটে অটো টেম্পোর নিচে চাপা পড়েন সিয়াম। মারাত্মকভাবে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মারা যান তিনি।সিয়াম এর নিজ গ্রাম এর বাড়ি জামালপুর জেলার সদর উপজেলায়।
মেধাবী ছাত্র সিয়াম নিহত হওয়ার প্রতিবাদে ৩০ মার্চ বুধবার কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হওয়ার পর শিক্ষার্থীরা কাপ্তায় সড়ক প্রায় সাড়ে চার ঘণ্টা অবরোধ করে রাখে। এতে কাপ্তায় সড়কের উভয় পাশে প্রায় ৩ কিলোমিটার রাস্তায় যানবাহন আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
সাধারণ শিক্ষার্থীরা দাবি করেন চালককে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং ৮দফা দাবি বাস্তবায়ন করতে হবে। ৮ দফা দাবিতে উত্তাল হয়ে উঠেছে চুয়েট । রাউজান থানার এসঅাই মুনছুর ও চুয়েট পুলিশ ফাঁড়ির ইনচার্জ অামির বলেন পরিস্থিতি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর অাওতায় অাছে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা