শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে ছাবা বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা ও ১৫তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে ছাবা বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা ও ১৫তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
সোমবার ● ১০ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে ছাবা বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা ও ১৫তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্ত স্টাফ রিপোর্টার :: ছাবা বৌদ্ধ বিহারে ২৫৬৬ বাদ্ধাব্দ শুভ প্রবারণা পূর্ণিমা ও ১৫তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব-২০২২ উপলক্ষে ছাবা বৌদ্ধ বিহারের উলুছড়া, রাঙামাটিতে রবি ও সোমবার ৯ ও ১০ অক্টোবর-২০২২ খ্রিস্টব্দ তারিখ মহাসমারোহে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত ছাবা বৌদ্ধ বিহার প্রঙ্গনে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।

২ দিনব্যাপী প্রথম দিন (রবিবার) সমাবেত ভাবে পঞ্চশীল গ্রহন, বেইন ঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, চরকায় সুতা কাটা, সুতা রঙ্গানো, সুতা সিদ্ধ ও রং করা, সুতা শুকানো, সুতা তুম করা ও নলী ভরা, বেইন টানা শুরু, বেইন বুনন শুরু ও পরের দিন ৬টা পর্যন্ত।
২য় দিন (সোমবার) সকাল ৬টা থেকে চীবর সেলাই, বুদ্ধ পতাকা উত্তোলন, শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের প্রাতরাশ, শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ ও অতিথি বর্গের মঞ্চে আগমন, ধর্মীয় সংগীত পরিবেশন, প্রজ্ঞা স্মরণিকার মোড়ক উন্মেচন, পঞ্চশীল গ্রহন, বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিস্কার দানসহ নানাবিধ দান, স্বাগত বক্তব্য, অনুষ্টানের সভাতির ভিক্ষুর বক্তব্য, শুভেচ্ছা বক্তব্য, বিহার পরিচালনা কমিটির পক্ষে সাধারন সম্পাদকের ধন্যবাদ জ্ঞাপন, প্রধান অতিথি, সন্মানীত অতিথি বর্গের বক্তব্য, শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের স্বধর্মদেশনা ও ভিক্ষু সংঘের পিন্ডদান।

২য় দিন ২য় পর্বে শোভাযাত্রা সহকারে চীবর ও কল্পতরু মঞ্চে আনায়ন, শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের প্রাতরাশ, শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ ও অতিথি বর্গের মঞ্চে আগমন, ধর্মীয় সংগীত পরিবেশন, পঞ্চশীল গ্রহন, বুদ্ধমূর্তি দান, কঠিন চীবর দান, কল্পতরু দান, অষ্টপরিস্কার দান উৎসর্গ, বিশেষ প্রার্থনা, সভাতির ভিক্ষুর বক্তব্য, স্বাগত বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য, শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের স্বধর্মদেশনা ও ধন্যবাদ জ্ঞাপন, প্রদীপ পূজা ও ফানুস উত্তোলন।

১০ অক্টোবর সোমবার সকালের প্রথম পর্বে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর সভাপতি শ্রদ্ধালংকার মহাথের, প্রধান সদ্ধর্ম আলোচক হিসাবে ধর্মদান করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর রাঙামাটি পৌর শাখার সভাপতি পূন্যজ্যোতি মহাথের, স্বাগত বক্তব্য রাখেন ছাবা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাবা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শুভদর্শী মহাথের, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, অতিথি হিসাবে বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি জয়সেন তঞ্চঙ্গ্যা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, রাঙামাটি পৌরসভার মেয়র এর প্রতিনিধি ৯নং ওয়ার্ড কাউন্সিলর সন্তোষ কুমার চাকমা, সন্মানীত অতিথি হিসাবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাঙামাটি জেলা সহকারি কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) আব্দুল মোস্তাকিম, সদ্ধর্মদেশক হিসাবে ধর্মদান করেন চাকমা রাজ বিহার অধ্যক্ষ শীলপাল মহাথের, কাটাছড়ি কলাবনিয়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ, চন্দ্রবংশ মহাথের, মৈত্রী বিহারের আবাসিক ভিক্ষু নাইন্দাসারা থের ও বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষুসংঘ।
ধন্যবাদ জ্ঞাপন করেন ছাবা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অনুচিং মারমা।

১০ অক্টোবর সোমবার দ্বিতীয় পর্বে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর সভাপতি শ্রদ্ধালংকার মহাথের, প্রধান সদ্ধর্ম আলোচক হিসাবে ধর্মদান করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর রাঙামাটি পৌর শাখার সভাপতি পূন্যজ্যোতি মহাথের, মঙ্গলাচরণ করেন চাকমা রাজ বিহার অধ্যক্ষ শীলপাল মহাথের, স্বাগত বক্তব্য রাখেন ছাবা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সভাপতি দিবাকর চাকমা, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, সদ্ধর্মদেশক হিসাবে ধর্মদান করেন কাটাছড়ি কলাবনিয়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ, চন্দ্রবংশ মহাথের, মৈত্রী বিহারের আবাসিক ভিক্ষু নাইন্দাসারা থের ও বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষুসংঘ।
ধন্যবাদ জ্ঞাপন করেন ছাবা বৌদ্ধ বিহার অধ্যক্ষ শ্রদ্ধালংকার মহাথের।
ছাবা বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা ও ১৫তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্টানটি পরিচালনা ও সঞ্চলনা করেন জু্ইঁ চাকমা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)