শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ অক্টোবর ২০২২
প্রথম পাতা » গাজিপুর » শ্রমজীবী নারীদের জীবন আজ বিপন্ন : বহ্নিশিখা জামালী
প্রথম পাতা » গাজিপুর » শ্রমজীবী নারীদের জীবন আজ বিপন্ন : বহ্নিশিখা জামালী
মঙ্গলবার ● ১৮ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রমজীবী নারীদের জীবন আজ বিপন্ন : বহ্নিশিখা জামালী

ছবি : সংবাদ সংক্রান্ত ঢাকা :: শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেছেন, দেশের শ্রমজীবী নারীদের জীবন আজ সবচেয়ে বিপন্ন ও অসহায়। খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে পরিবারের নারীরা আজ সবচেয়ে বিপর্যস্ত।করোনা মহামারী ও অর্থনৈতিক সংকটে দুই কোটির বেশী নারী দারিদ্র্য সীমার নীচে নেমে এসেছে।শ্রমজীবী - কর্মজীবী নারীদের জন্য সংসার চালিয়ে টিকে থাকায় এখন কঠিন।

করোনাদূর্যোগে শ্রমজীবী নারীরা যেমন কোন প্রনোদনা পায়নি,তেমনি এখনও এই কোটি পরিবারের কোন খাদ্য সহায়তা বা আর্থিক সহযোগিতা নেই।তিনি শ্রমজীবী মেহনতী পরিবারসমূহের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার আহবান জানান। একইসাথে তিনি গার্মেন্টস শ্রমিকদের জন্য উপযুক্ত মজুরি, মহার্ঘ ভাতা চালু,কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

তিনি বলেন, এদেশের নারীরা শ্রেণী ও পুরুষতান্ত্রিক দ্বিবিধ শোষণ - নিপীড়নের শিকার।শোশণ - নিপীড়নের এই জোয়াল ভেংগে নিজেদের নিজেদের অধিকার ও মুক্তি নিশ্চিত করতে সংগঠিত আন্দোলন জোরদার করার ডাক দেন।

আজ সকালে আশুলিয়ার বাইপাইলে শ্রমজীবী নারী মৈত্রীর ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

তিনি আগামী ২৮ অক্টোবর শ্রমজীবী নারী মৈত্রীর কেন্দ্রীয় কাউন্সিল সফল করারও
আহবান জানান।

নারীনেত্রী তানিয়া আকতার লিমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন জোগমায়া রুনি, উর্নিমা রানী,মোছাম্মাত ফাহিমা,লাভলী আকতার,মাছুমা আকতার,রোজিনা আকতার, পলি বেগম, রুমা খাতুন, নূরজাহান বেগম প্রমুখ।

সভায় যোগমায়া রুনিকে আহবায়ক ও তানিয়া আকতারকে সদস্যসচিব ১৫ সদস্য বিশিষ্ট সংগঠনের ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটি গঠন করা হয়।





আর্কাইভ