শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৩ অক্টোবর ২০২২
প্রথম পাতা » নওগাঁ » উদ্বোধনের অপেক্ষায় আত্রাইয়ে স্বপ্নের বাড়ি ‘বীর নিবাস’
প্রথম পাতা » নওগাঁ » উদ্বোধনের অপেক্ষায় আত্রাইয়ে স্বপ্নের বাড়ি ‘বীর নিবাস’
রবিবার ● ২৩ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উদ্বোধনের অপেক্ষায় আত্রাইয়ে স্বপ্নের বাড়ি ‘বীর নিবাস’

ছবি : সংবাদ সংক্রান্ত নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উদ্বোধনের অপেক্ষায় প্রথম পর্যায়ে অসচ্ছল আট মুক্তিযোদ্ধা পরিবারের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহারের দৃষ্টিনন্দন বীর নিবাস।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়ন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ইকতেখারুল ইসলাম এর তত্তাবধানে সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, প্রকৌশলী জোনায়েত আলম, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মেহেদী হাসান এবং সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সহায়তায় বাড়ীগুলোর নির্মাণ কাজ সমাপ্ত করা হয়েছে।

ইউএনও অফিস জানা যায়, বর্তমান অর্থবছরে আবাসন নির্মাণ কর্মসূচির আওতায় সারা দেশে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বাড়ী করে দেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের আলোকে উপজেলায় আট অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য দরপত্রের মাধ্যমে ঠিকাদার কর্তৃক বাসগৃহ নির্মাণ কাজ শুরু হয়।

ড্রইং অনুসারে প্রতি বাসগৃহে ৬৩৫ স্কয়ার ফিট জমির উপর তিনটি বেডরুম, ড্রইংরুম, রান্নাঘর ও ২টি বাথ-টয়লেট আছে। দশ ইঞ্চি ইটের গাঁথুনিতে ছাদসহ প্রতিটি ঘরে দুটি করে মোট আটটি থাইগ্লাসের জানালা ও একটি করে কাঠের দরজা রয়েছে। সেইসাথে সাবমার্সিবল পাম্প দ্বারা সাপ্লাই পানির ব্যবস্থাসহ শিডিউল অনুযায়ী প্রতি নিবাসে চৌদ্দ লাখ দশ হাজার তিনশত বিরাশি টাকা প্রাক্কলিত ব্যায় ধরা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এক নম্বর ইট, বসুন্ধরা সিমেন্ট এবং রাজশাহীর বালির সংমিশ্রণে শেখ মো. নাদিম ঠিকাদারি প্রতিষ্ঠান বাড়ী নির্মাণের কাজ সম্পন্ন করেছেন। সুবিধাভোগী মুক্তিযোদ্ধা পরিবার উপস্থিত থেকে কাজের গুনগত মান বুঝে নেন। সম্প্রতি মনিটরিং কমিটি প্রকল্প পরিদর্শণে গিয়ে সুবিধাভোগী পরিবারকে সিডিউল অনুসারে কাজ বুঝে নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে কাজের গুণগত মানে সন্তোষ্টি প্রকাশ করেন।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দুদু শাহ ও সুবিধাভোগী আট মুক্তিযোদ্ধা পরিবার জানান,তারা সিডিউল অনুযায়ী কাজ বুঝে নিয়েছেন। তারা স্বপ্নের বীর নিবাস পেয়ে আবেগঘন কন্ঠে মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পাশাপাসি আগামীতে যে সকল বীর নিবাস তৈরী করা হবে সেগুলো ২০ ইঞ্চির পরিবর্তে ৩০ ইঞ্চি বেজ ঢালায় দিয়ে মেঝে পর্যন্ত ১৫ ইঞ্চি এবং মেঝে থেকে ছাদ পর্যন্ত সকল দেয়াল ১০ ইঞ্চি গাঁথুনির দাবি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আট পরিবারের জন্য প্রথম পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া দৃষ্টিনন্দন বীর নিবাসের কাজ সমাপ্ত হয়েছে। মুক্তিযোদ্ধারা যেনো সম্মানের সাথে মানসম্পন্ন বাড়ীতে বসবাস করতে পারেন সে লক্ষে সরকারী উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)