শিরোনাম:
●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » ঢাকা » সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
প্রথম পাতা » ঢাকা » সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
শুক্রবার ● ২ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত

ছবি : সংবাদ সংক্রান্তবাফুফের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী এমপির গুলশানের বাড়িসংক্রান্ত নথি ও তদন্ত রিপোর্ট এখনো আদালতে দাখিল করেনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক। এই দুই সংস্থার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৬ জানুয়ারি ঐ বাড়িসংক্রান্ত নথি ও তদন্ত রিপোর্ট দাখিল করতে সরকারের দুই সংস্থাকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বেঁধে দেওয়া সময়ের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত সচিব এবং রাজউক চেয়ারম্যানকে এ সংক্রান্ত নথি ও রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী এমপির গুলশানের বাড়ি।বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী এমপির গুলশানের বাড়ি।

এদিকে দুদকের চিঠির পরিপ্রেক্ষিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট ১৫ দিনের মধ্যে কমিশনের চেয়ারম্যানকে পাঠাতেও নির্দেশ দিয়েছে আদালত। দুদক কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। এছাড়া কোর্ট প্রসিডিংস ব্যতীত বিচারাধীন বিষয়ে কোনো ধরনের মন্তব্য প্রতিবেদন না করতেও গণমাধ্যমকে নির্দেশনা দিয়েছে আদালত। আদালতে গণপূর্তের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, রাজউকের পক্ষের জাকির হোসেন মাসুদ, দুদকের পক্ষে খুরশীদ আলম খান, সালাম মুর্শেদীর পক্ষে সাঈদ আহমেদ রাজা, রিটকারীর পক্ষে অনীক আর হক ও সৈয়দ সায়েদুল হক সুমন উপস্থিত ছিলেন।

এদিকে আব্দুস সালাম মুর্শেদীর পক্ষ থেকে বলা হয়েছে, তিনি বৈধভাবেই ঐ বাড়িটি দখলে রেখেছেন। আদালতে জমা দেওয়া হলফনামায় এ বিষয়ে তিনি বিস্তারিত তুলে ধরেছেন। এতে বলা হয়, বাড়িটি বর্তমানে যেই প্লটে অবস্থিত সেই প্লটটি সর্বপ্রথম ১৯৬০ সালে তৎকালীন ডিআইটি ঢাকা রি-রোলিং মিলসের অনুকূল বরাদ্দ করে। পরবর্তীকালে ১৯৬৩ সালে ডিআইটি প্লটটি উক্ত ঢাকা রি-রোলিং মিলস নামে লিজ প্রদান করে। এর পর ১৯৭৫ সালে প্লটটি মালেকা রহমান ক্রয় করেন। ক্রয় করার পূর্বে ১৯৭২ সালে উক্ত মালেকা রহমানকে বাংলাদেশ সরকারের সদর সাব-ডিভিশনাল অফিস (সদর দক্ষিণ) এর পরিত্যক্ত সম্পত্তি সেল হতে অবহিত করা হয় যে, প্লটটি পরিত্যক্ত সম্পত্তি হতে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তীকালে ১৯৭৬ সালে মালেকা রহমান সম্পত্তিটির নামজারি সম্পন্ন করেন। এর পরে মালেকা রহমান কর্তৃক প্লটটিকে পরিত্যক্ত সম্পত্তি ‘খ’ তালিকা হতে অবমুক্তির বিষয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে সেটেলমেন্ট কোর্ট-১ দোতরফা সূত্রে আবেদনকারী মালেকা রহমানের মালিকানার পক্ষে এবং প্লটটি পরিত্যক্ত সম্পত্তি আওতা বহির্ভূত হিসেবে ১৯৯৪ সালের ২৪ জানুয়ারি রায় প্রদান করে।

পরবর্তীকালে মালেকা রহমান তার দুই ছেলে মীর মোহাম্মদ হাসান ও মীর মোহাম্মদ নূরুল আফসারের নামে প্লটটি ১৯৯৫ সালের ১২ মার্চ একটি নোটারি দলিলের মাধ্যমে মৌখিকভাবে দান করেন। এর পর উক্ত মীর মোহাম্মদ হাসান ও মীর মোহাম্মদ নূরুল আফসার প্লটটি তাদের নিজেদের নামে নামজারি করে নেন। এখানে আরও উল্লেখ্য যে, ১৯৯৬ সালে সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় একটি দাপ্তরিক চিঠি মারফত উপরোক্ত মালেকা রহমানকে এই মর্মে অবহিত করেন যে উল্লিখিত প্লটটি পরিত্যক্ত সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্ত হয় নাই বিধায় উহা অবমুক্তির কোনো অবকাশ নেই। এরপর বিগত ১৯৯৭ সালের ১৫ মার্চ তৎকালীন মালিকগণের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজউক কর্তৃক প্লট দুটি প্লট হিসেবে যথা: ২৭/এ এবং ২৭/বি হিসেবে বিভাজন করা হয়। পরবর্তীকালে রাজউক বরাবর উক্ত মালিকদ্বয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯৯৭ সালে ২৭/বি নং প্লটটি আব্দুস সালাম মুর্শেদীর নামে হস্তান্তরের অনুমতি প্রদান করা হয় এবং গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে একটি রেজিস্ট্রি দলিল মূলে ২৭/বি, নং প্লটটি সালাম মুর্শেদীর নামে রেজিস্ট্রি করা হয়। এর পর রাজউক কর্তৃক ২৭/বি প্লটটি সালাম মুর্শেদীর নামে নামজারি করা হয় এবং সেই সময় থেকে অদ্যাবধি প্লটটিতে সালাম মুর্শেদী বসবাস করে আসছেন। এখানে উল্লেখ্য যে, বিভাজনকৃত অপর প্লটটি (২৭/এ) একই সময়ে জনৈক ইফ্ফাত হক একই পদ্ধতিতে উক্ত মালিকদ্বয় হইতে ক্রয় করেন এবং অদ্যাবধি তিনিও সম্পত্তিটির ভোগদখলে আছেন।

এদিকে সালাম মুর্শেদীর বাড়ি নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে ব্যারিস্টার সাইদুল হক সুমন যে বক্তব্য দিয়েছেন সেই প্রতিবেদন অসম্পূর্ণ এবং অনুনোমোদিত। কেননা সেটেলম্যান্ট কোর্টের রায়ে বাড়িটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত নয় মর্মে রায় আছে । এটি যাচাই-বাছাই প্রক্রিয়া এখনো শেষ হয়নি। তাছাড়া মূলনথি পর্যালোচনা না করে তদন্ত প্রক্রিয়া শেষ হয়েছে। এমনকি এ বিষয়ে সালাম মুর্শেদীকে তদন্ত কমিটি ডাকেনি কিংবা স্বপক্ষে কাগজপত্র প্রদানের ও সুযোগ হয়নি। বিক্রেতা মালেকা রহমানের যে অভিযোগ উল্লেখ করা হয়েছে অসম্পূর্ণ প্রতিবেদনে, সেই অভিযোগ মালেকা রহমান তুলে নিয়েছেন। কোর্ট হতে সালাম মুর্শেদী থেকে থেকে ৬০ লাখ টাকা নিয়ে মালেকা সেই অভিযোগ প্রত্যাহার করেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, হাইকোর্ট সকল গণমাধ্যমকে এ বিষয়ে প্রতিবেদন করার সময় যথাযথ সাবধানতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন যাতে বিচারের কার্যক্রম প্রভাবিত না হয়।





ঢাকা এর আরও খবর

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি
মার্কিন  - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান
নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি
ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)