মঙ্গলবার ● ১৩ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক-৫
মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক-৫
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ৫ জনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার উত্তরা বাসস্ট্যান্ডের ভিতর ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, মো. সম্রাট (২২), রিফাত হোসেন (২০) মো. সাফায়েত হোসেন (২২), মো. মেহেদী হাসান কামরুল, (২০), মো. আবির হোসেন (২০)। এসময় মো. সাকিল (২২), মো. হৃদয় (২৫) এবং মো. রানা (২০) নামে তিনজন পালিয়ে যায়।
আটককৃতদের কাছ থেকে ২ টি চা-পাতি, ২ টি ছোরা, ১ টি সিগনাল লাইট ও ৩ টি মোবাইল উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন জানান, বারইয়ারহাট উত্তরা বাস স্ট্যান্ডে ডাকাতির প্রস্তুতির সময় ৫ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী