শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » শিক্ষা » রাগীব-রাবেয়া হাই স্কুল এন্ড কলেজের শিক্ষকদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ
প্রথম পাতা » শিক্ষা » রাগীব-রাবেয়া হাই স্কুল এন্ড কলেজের শিক্ষকদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ
মঙ্গলবার ● ১৩ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাগীব-রাবেয়া হাই স্কুল এন্ড কলেজের শিক্ষকদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নস্থ রাগীব-রাবেয়া হাই স্কুল এন্ড কলেজের শিক্ষকদের বিরুদ্ধে ‘কর্তৃপক্ষের পূর্বা-অনুমতি ব্যাতিত কর্মস্থলে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলা’র অভিযোগ পাওয়া গেছে। আর এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে সোমবার (১২ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করেছেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ফয়ছল আহমদ।

লিখিত আবেদনে রাগীব-রাবেয়া হাই স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ফয়ছল আহমদ উল্লেখ করেছেন, সোমবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে প্রতিষ্ঠানে গেলে তিনি (ফয়ছল) দেখতে পান ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা চলমান রেখে এবং কলেজ শাখা বন্ধ দিয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কতিপয় শিক্ষক-কর্মচারীদের নিয়ে কর্মস্থলে অনুপস্থিত এবং তবে শিক্ষক হাজিরা খাতায় প্রধান শিক্ষকসহ অনুপস্থিত শিক্ষক-কর্মচারীদের স্বাক্ষর রয়েছে।

হাজিরা খাতায় স্বাক্ষরকারী শিক্ষক-কর্মচারী বৃন্দরা হলেন- প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছিফত আলী, সহকারী শিক্ষক গৌতম চন্দ্র সাহা, মাসুক মিয়া, নায়েব আলী, হোসাইন আহমদ, আছমত আলী, অফিস সহকারী নূরউত্তম নাথ, অফিস সহায়ক তাজ উদ্দিন এবং কলেজ শাখার পৌরনীতি প্রভাষক মো. শাহজাদা, বাংলা প্রভাষক সাইফুল ইসলাম। উক্ত শিক্ষকদের অনুপস্থিতির কারণে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ্যালোপাথারীভাবে ঘোরাফেরা ও বিশৃংখলা সৃষ্টি করছে।

ফয়ছল আহমদ লিখিত আবেদনে আরো উল্লেখ করেছেন, প্রায় সময়ই প্রধান শিক্ষক গভর্নিং বডির সভাপতি হিসেবে তাকে (ফয়ছল) অবগত না করে অনুপস্থিত থাকেন এবং পরবর্তিতে অনুপস্থিতির তারিখে উপস্থিতির স্বাক্ষর করেন। গত নভেম্বর মাসে সরকারি কোন ঘোষণা এবং কর্তৃপক্ষকে কোন রকম অবগত না করেই কলেজ শাখার ক্লাস এক মাস বন্ধ রেখে শিক্ষার্থীদের পড়াশোনার অপূরণীয় ক্ষতি করেন।

প্রধান শিক্ষককের বিরুদ্ধে ইতিপূর্বে এলাকাবাসী ও গভর্নিং বডি অনেক বারই আর্থিক অনিয়ম, দায়িত্বে অবহেলা ও স্বেচ্ছাচারিতার বিভিন্ন অভিযোগ দায়ের করে ছিলেন। কিন্তু তার এসব কর্মকান্ড কমেনি, বরং বেড়েই চলছে। উক্ত প্রধান শিক্ষকের এহেন অনিয়ম, স্বেচ্ছাচারিতার কারণে প্রতিষ্ঠানের মান ও শৃংখলা চরমভাবে বিঘ্নিত ঘটছে। যার কারণে অভিভাবকরা ক্ষুদ্ধ ও উদগ্নিনতায় রয়েছেন।

প্রতিষ্ঠানের স্বার্থে তাই সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী করেছেন ফয়ছল আহমদ।
এব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) নুসরাত জাহান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দে।

বিশ্বনাথে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা, রামপাশা বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে সওজের চলমান জায়গা দখল রোধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করার, সরকারি টিউবওয়েল (গভীর নলক‚প) গরীব জনসাধারণের পরিবর্তে প্রবাসী ও বিত্তবানদের পরিবারের মাঝে বরাদ্ধ দেওয়া নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের উদ্যোগ গ্রহন এবং বিগত সময়ে স্থানীয় এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের বরাদ্ধ দেওয়া টিউবওয়েল যথাযথ নিয়ম মেনে প্রকৃত ব্যক্তিদেরকে বরাদ্ধ দেওয়া হয়েছে কি না অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠনের জোর দাবী জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) আছমা জাহান সরকার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ মেম্বার, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, কামাল মুন্না, বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া দাখিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ নুমান আহমদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিযশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, আনসার-ভিডিপি কর্মকর্তার প্রতিনিধি এমি বেগম, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।





শিক্ষা এর আরও খবর

রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
গাড়ির জন্য  অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক
রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান
রাবিপ্রবি ডট ইনফো এর মোড়ক উন্মোচন রাবিপ্রবি ডট ইনফো এর মোড়ক উন্মোচন
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর
রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন
কর্ণফুলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন কর্ণফুলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন
রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার
রাবিপ্রবি ও তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্বাক্ষরিত রাবিপ্রবি ও তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্বাক্ষরিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)