শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান প্রেসক্লাবে সভাপতি শফিউল সম্পাদক হাবিব
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান প্রেসক্লাবে সভাপতি শফিউল সম্পাদক হাবিব
মঙ্গলবার ● ১৩ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজান প্রেসক্লাবে সভাপতি শফিউল সম্পাদক হাবিব

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: উৎসব মুখর পরিবেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাউজান প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার ১৩ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাবের সদস্যরা লাইনে দাঁড়িয়ে নিজ নিজ পছন্দের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচন প্রেস ক্লাবে বসে উপভোগ করেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন রাউজান থানা পুলিশ। এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন সমকাল পত্রিকার শফিউল আলম। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক প্রদীপ শীল ও সদস্য সচিব কামরুল ইসলাম বাবুর ব্যবস্থাপনায় নির্বাচনে পর্যবেক্ষক ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, এম বেলাল উদ্দিন, সাংবাদিক এম কামাল উদ্দিন, পি আই ও নিয়াজ মোর্শেদ, রাউজান থানার উপপরিদর্শক হুমায়ন কবির, আওয়ামীলীগ নেতা আবদুল লতিফ, যুবলীগ নেতা তপন দে, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাবের হোসেন, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসিফ, ইমরান হোসেন পিন্টু, নাছির উদ্দিন, ব্যবসায়ী মো. আজাদ চৌধুরী। এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে টিয়াপাখি মার্কা নিয়ে ভোটে নির্বাচিত হয়েছেন আমাদের সময় পত্রিকার মো. হাবিবুর রহমান, কলম মার্কা নিয়ে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সময়ের কাগজ পত্রিকার নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সময়ের আলো পত্রিকার শাহেদুর রহমান মোরশেদ, ভোরের কাগজ পত্রিকার এম রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আমার সংবাদ এর লোকমান আনছারী, সাংগঠনিক সম্পাদক আমাদের কণ্ঠ এর মো. আলাউদ্দিন, দপ্তর সম্পাদক সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম ও সকালের সময় পত্রিকার আমির হামজা, অর্থ সম্পাদক আমাদের নতুন সময় পত্রিকার শাহাদাত হোসেন সাজ্জাদ, মহিলা বিষয়ক সম্পাদক বাংলাদেশ সমাচার এর দিলু বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক অধিকার এর আবিদ মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইনফো বাংলার যীশু সেন।
এসময় সাংবাদিক রায়হান, রতন বড়ুয়া ও সোহেল প্রমূখ উপস্থিত ছিলেন ।





আর্কাইভ