শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » সম্ভাবনার নতুন দিগন্ত খেলার ঘাট পর্যটন
প্রথম পাতা » চট্টগ্রাম » সম্ভাবনার নতুন দিগন্ত খেলার ঘাট পর্যটন
শনিবার ● ৭ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সম্ভাবনার নতুন দিগন্ত খেলার ঘাট পর্যটন

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: কর্ণফুলী নদী ঘিরে দুই পাড়ে বসবাস করছেন তিন উপজেলার মানুষ একপারে রাউজান অপরপ্রান্তে বোয়ালখালী পূর্বপাশে রাঙ্গুনিয়া তিন উপজেলার মাঝ খানে রাউজানের কর্ণফুলী নদীর পাড় ঘিরে পর্যটকের অপার সম্ভাবনা বাগোয়ান ইউনিয়নের খেলার ঘাট। প্রতিদিন বিকালে অসংখ্য পর্যটক যাচ্ছেন সেখানে। যে যার মতো করে নৌকা ভাড়া করে ঘুরে বেড়াছেন কর্ণফুলী নদীতে। উপভোগ করছেন নদীর অপার সৌন্দর্য। আর নৌকায় ভাসতে ভাসতে মনে হবে এটি কি দার্জিলিং। নদী আর সবুজ পাহাড়ের মিলনমেলায় মুহূর্তেই মন সতেজ করে দেয়।
বিশেষ করে একটি নদী ঘিরে তিন উপজেলার মানুষের বসবাস। নৌকা করে অল্প সময়ে ঘুরে দেখা যাই তিন থানার মানুষের জীবনযাপন। পাশাপাশি হওয়া কেউ কেউ আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলছেন। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকরা ঘুরে বেড়াছেন। কেউ পরিবার পরিজন নিয়ে আবার কেউ কেউ বন্ধুদের সাথে। অনেকে প্রিয় মানুষকে নিয়েও এই এলাকার সৌন্দর্য উপভোগ করছেন। আবার নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ছবি ধারণ করে সেটি সামাজিক যোগাযোগে প্রকাশ করছেন। এককথায় খেলার ঘাটের সৌন্দর্য অসাধারণ। বিকাল থেকে এই সৌন্দর্য উপভোগ করা যাই। সন্ধ্যা নামলে সূর্য ডুবে যাওয়া দৃশ্য খুব সুন্দর করে উপভোগ করা যাই। মাঝে মাঝে নদীর ঢেউ তীরে এসে ধাক্কা খেয়ে গানের মতো শুরু তৈরি করছেন। আগত পর্যটকরা ঘুরেফিরে এসে নদীর পাশে চায়ের দোকানে বসে বিখ্যাত দুই, ঝাল নাস্তা, গরম গরম চা খেয়ে নদীর পাড়ে বসে বসে সময় পাড় করছেন। আর নদীর পরন্ত বিকেলের অসাধারণ দৃশ্য গুলো উপভোগ করছেন পর্যটকরা।
তবে নদী ও মানুষের সম্পর্ক সেই যুগযুগ ধরে। যেখানে নদী সেখানে সাধারণ মানুষের বসবাস। নদীর প্রাণ প্রকৃতি ঘিরে উঠে নতুন নতুন সভ্যতা। বিশ্বের অনেক দেশেই পর্যটনের মুল আকর্ষণ তাদের নদীকে ঘিরে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের শিক্ষার্থীর বলেন, আমরা ঘুরতে এসে সত্যি মুগ্ধ। রাউজানের মধ্যে এতো সুন্দর জায়গা রয়েছে কল্পনা করতে পারেনি। বিশেষ করে রাউজানের সাথে আরও দুটি উপজেলা সংযুক্ত নদীর দুই পাড়ে। আর নৌকায় ভ্রমণ করে আমাদের অনেক ভালো লেগেছে। তবে এখনো পর্যটক বান্ধব পরিবেশ তৈরি হয়নি। পর্যটক ঘিরে শুধু মাত্র কয়েকটি দোকান বসেছে। তবে পর্যটকের জন্য কাজ করা গেলে দেশের অর্থনীতির জন্য বিশাল আয়ের উৎস হবে রাউজানে উপজেলার বোগোয়ান ইউনিয়নের খেলার ঘাট।





আর্কাইভ