শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
রাঙামাটি, সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » অপরাধ » নদীর চরকেটে ইটভাটায় মাটি বিক্রয়ের দায়ে ৫ লক্ষ টাকা জরিমানা
প্রথম পাতা » অপরাধ » নদীর চরকেটে ইটভাটায় মাটি বিক্রয়ের দায়ে ৫ লক্ষ টাকা জরিমানা
সোমবার ● ৯ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নদীর চরকেটে ইটভাটায় মাটি বিক্রয়ের দায়ে ৫ লক্ষ টাকা জরিমানা

ছবি : সংবাদ সংক্রান্ত গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি সুগন্ধা ও বিশখালী নদীর চরকেটে ইটভাটায় মাটি বিক্রয়ের সংবাদ প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের। এবার ভ্রাম্যমান আদালতের অভিযানের প্রথম দিনেই ভবানীপুর ও দেউড়ী নামক স্থানে নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার সময় ২২ জন শ্রমিক ও চারটি টলার আটক করা হয়।
এসময় সুগন্ধা নদী থেকে মাছ ধরার এক হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন,ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট(এনডিসি) অংছিং মারমা।
সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। পরে আটককৃত ট্রলার মালিক মাহবুব পাটোয়ারিকে ২ লক্ষ টাকা, মোঃ ইসমাইল হোসেনকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও মো: ইউসুফ আকনকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে মোট ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। উদ্ধার হওয়া অবৈধ কারেন্ট জাল ডিসি পার্কের সামনে পুড়িয়ে ফেলা হয়।
আটককৃতরা জরিমানার টাকা পরিশোধ করে এবং শ্রমিকরা ভবিষ্যতে নদীর চরের মাটি আর কখনও কাটবে না বলে অঙ্গীকার করলে তাদের কে মুক্তি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট(এনডিসি) অংছিং মারমা বলেন,অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর চর কেটে নেওয়ার বিষয়টি আমাদের নজরে রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ঝালকাঠিতে আজও নির্মাণ হয়নি নৌ পুলিশ-ফায়ার স্টেশন

ঝালকাঠি:: ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডের পর পাঁচ নদীর মোহনায় নৌ পুলিশ ক্যাম্প ও ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের দাবি উঠেছিল। দেখতে দেখতে পার হয়ে গেছে একটি বছর। আজও নির্মাণ হয়নি নৌ পুলিশ-ফায়ার স্টেশন, ঝুঁকি নিয়েই চলছে নৌযান। এতে ক্ষোভ বাড়ছে এলাকাবাসী ও নৌ-পরিবহন চালকদের। শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে নৌ পথে দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
দ্বিতীয় কলকাতা খ্যাত ঝালকাঠির ব্যবসায়ীদের মালামাল খালাস করা হয় বাসন্ডা নদী থেকে। এছাড়াও ঝালকাঠির সুগন্ধা নদী থেকে বিষখালী নদী হয়ে দক্ষিণাঞ্চলে, বাংলার সুয়েজখাল খ্যাত গাবখান নদী হয়ে মংলা বন্দরে যাত্রী ও মালবাহী নৌ-যান চলাচল করছে।
এসব কারণে অগ্নিকান্ডের ঝুঁকি ও জানমালের নিরাপত্তা রক্ষার্থে সুগন্ধা, বিষখালী, গাবখান, ধানসিঁড়ি এবং বাসন্ডা নদীর মোহনায় নৌ পুলিশ ক্যাম্প ও ফায়ার সার্ভিসের স্টেশন নির্মাণের দাবি করা হয়েছিল।
জানা গেছে, ২০২১ সালের ২৩ ডিসেম্বর ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসা লঞ্চটিতে ২৪ ডিসেম্বর ভোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের, নদী থেকে মৃত উদ্ধার করা হয় চারজনকে, বরিশাল ও ঢাকা হাসপাতালে মৃত্যু হয় সাতজনের।
মোট ৪৭ জন নিহত হয়েছেন। সেই অগ্নিকান্ডের পর গুরুত্বপূর্ণ ঢাকা-ঝালকাঠি-বরগুনা-মোংলায় নৌ ফায়ার স্টেশন ও নৌ পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী ও নৌযানকর্মীরা। তবে ঘটনার একবছর পার হলেও সেই দাবি বাস্তবায়িত হচ্ছে না।
এই চ্যানেল দিয়ে খুলনা, মোংলা ও কলকাতায় অনেক নৌযান চলাচল করে। এছাড়া বরগুনা, পাথরঘাটা, বরিশাল ও ঢাকায় পণ্য ও যাত্রীবাহী নৌযান চলাচল করে। গুরুত্বপূর্ণ এই পয়েন্টে একটি নৌ ফায়ার স্টেশন ও নৌ পুলিশ ক্যাম্প স্থাপন জরুরি।

নলছিটিতে ১কেজি গাঁজাসহ গ্রেফতার-১

ঝালকাঠি :: ঝালকাঠির নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় হাসান সরদার নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
রবিবার(৮ জানুয়ারী) রাত ১০টার দিকে নলছিটি পৌর শহরের খাসমহল থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ব্যাগে মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করে ডিবির একটি টিম।
গ্রেফতার হওয়া যুবকের নাম হাসান সরদার(৩০) সে খাসমহল এলাকার মো. নাসির সরদারের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে নলছিটি থানার ওসি মু. আতাউর রহমান জানান, আটককৃত হাসান সরদারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৯জানুয়ারী) ঝালকাঠি আদালতে সোপর্দ করা হলে আদালত আসামিকে জেল হাজতে প্রেরন করেন।





অপরাধ এর আরও খবর

ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ

আর্কাইভ