শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সন্ত্রাস দমনে পুলিশের মহড়া
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সন্ত্রাস দমনে পুলিশের মহড়া
বুধবার ● ১৮ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে সন্ত্রাস দমনে পুলিশের মহড়া

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান :: সন্ত্রাস দমন ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশেকে সক্রিয় রাখতে রাউজান থানা পুলিশের মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারী মঙ্গলবার বিকালে পুলিশের মহড়াটি শুরু হয় রাউজান থানা থেকে। মহড়াটি রাউজান উপজেলা সদর চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক হয়ে জলিল নগর বাস ষ্টেশন হয়ে হাফেজ বজলুর রহমান সড়ক ও রাউজান নোয়াপাড়া সড়ক হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক হয়ে আবারো রাউজান নোয়াপাড়া সড়ক পশ্চিম গুজরা মগদাই, কাগতিয়া, হয়ে রাউজান উপজেলা সদর হয়ে রাউজান থানায় এসে শেষ হয়। রাউজান থানা পুলিশের এই মহড়ায় নেতৃত্ব দেয় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামিম ও রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন।
জানা যায়, রাউজানকে সন্ত্রাসমুক্ত রাখতে রাউজান থানার পুলিশ সক্রিয় ভুমিকা রেখে আসছে। ইতিমধ্যে রাউজান থানা পুলিশ রাউজানের নোয়াপাড়ায় অভিযান চালিয়ে আত্মগাপনে থাকা শীর্ষ সন্ত্রাসী ফজল হকের সহযোগী শীর্ষ সন্ত্রাসী কামরুল হাসান টিটু, আবছার ও সাদ্দামকে বিপুল পরিমান অস্ত্র সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
এছাড়া ও রাউজান থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পুরিমান মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। রাউজানে কোন সন্ত্রাসী সাধারন মানুষকে জিম্মি করতে সম্ভব না হয় সেজন্য পুলিশ নিয়মিত সন্ত্রাস বিরোধী, মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, রাউজান এক সময়ে সন্ত্রাসের জনপদ হিসাবে পরিচিত ছিল। সন্ত্রাসের জনপদকে শান্তির জনপদে পরিণত করেছেন তিনি আইন শৃংখলা বাহিনীকে সহায়তায় করার কারনে শান্তির জনপদে পরিণত করতে আমরা সক্ষম হয়েছি। এই শান্তির জনপদ রাউজানকে একটি মহল আবারো অশান্তির জনপদে পরিণত করতে প্রচেষ্টা করছে। তিনি বলেন, রাউজান থানা পুলিশ রাউজানকে সন্ত্রাসের জনপদ করতে দেওয়া হবেনা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)