শিরোনাম:
●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রাঙামাটি, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » নাটোরে শেষ হচ্ছে না শিশু সালমার জীবন যুদ্ধ
প্রথম পাতা » প্রধান সংবাদ » নাটোরে শেষ হচ্ছে না শিশু সালমার জীবন যুদ্ধ
শনিবার ● ২ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাটোরে শেষ হচ্ছে না শিশু সালমার জীবন যুদ্ধ

---
নাটোর প্রতিনিধি :: (২এপ্রিল ২০১৬: বাংলাদেশ সময় রাত ৭.৫৬মিঃ) নাটোরে নানির কাছে ঠাঁই পাওয়া শিশু সালমার জীবন যুদ্ধ শেষ হচ্ছে না৷ সালমার মা আল্পনা খাতুন গার্মেন্টস্ শ্রমিক ও বাবা বিপ্লব রহমান নির্মাণ শ্রমিক হওয়ার কাজের জন্য তারা ঢাকায় থাকতেন৷ সন্তান সম্ভাবনা মা আল্পনা একটি বেসরকারী হাসপাতালে সিজার করে শিশু সালমাকে জন্ম দিতে গিয়ে একুশ বছর বয়সে মারা যান৷ মা হারা সালমার লালন পালনের দায়িত্ব নেন তার নানী আলেকজান৷ বৃদ্ধ আলেকজান মেয়ের ছোট বাচ্চাকে দেখাশুনার জন্য আগে থেকেই মেয়ের ঢাকার বাসায় থাকতেন এবং সেখানে থেকে অন্যের বাসায় ঝি এর কাজ করতেন৷ মেয়ের অবর্তমানে নাতনী সালমাকে নিয়ে কোন রকমে দিন পার করছিলেন আলেকজান৷ সালমার বাবা নিমার্ণ শ্রমিক বিপ্লব তার সাধ্যমতো সহায়তা করতেন৷ মা হারানোর আট মাস পর বাবা বিপ্লব হঠাত্‍ একদিন লঞ্চে রওনা হন দেশের বাড়ি বরিশালে যাওয়ার জন্য৷ রাতে লঞ্চ ডুবির ঘটনায় সালমার বাবা বিপ্লবও মারা যান৷ গার্মেন্ট শ্রমিক আল্পনা খাতুন সাভারে থাকার সুবাদে শুধুমাত্র নিমার্ণ শ্রমিক বিপ্লবের সাথে পরিচয়ের সুত্র ধরে তার সাথে বিয়ে হয়েছিল৷ বরিশালে বিপ্লবের বাড়িঘরের ঠিকানা বা তার পিতা-মাতার কোন কোন পরিচয় না থাকায় তার পরিবারের সাথে আর কোনভাবেই যোগাযোগ করতে পারেননি সালমার নানী আলেকজান৷ অবশেষে আলেকজান শিশু সালমাকে নিয়ে ফিরে আসেন তার গ্রামের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের দেবত্তর গ্রামে৷ সেখানে নিজের বাড়িঘর না থাকায় তারা আশ্রয় নেন একই গ্রামে তার বড় মেয়ে শারমিন আক্তারের বাড়িতে৷ কিছু দিনের মধ্যে সালমা বেশ অসুস্থ্য হয়ে পড়লে গ্রামের স্কুল শিক্ষক আব্দুর আব্দুর রাজ্জাকের পরামর্শে আলেকজান দু’বছর বয়সী নাতনী সালমাকে নিয়ে রওনা হন নাটোর আধুনিক সদর হাসপাতালে৷ এবার পথে সড়ক দূর্ঘটনায় ভেঙ্গে যায় শিশু সালমার বাম পা আর নানী আলেকজানের ডান হাত৷ ভাঙ্গা হাত-পা নিয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি হলে চিকিত্‍সকরা জানান, সালমার বুকে একটি বড় টিউমার ছাড়াও তার রয়েছে হার্ট এর সমস্যা৷ তার দ্রুত অপারেশন করা প্রয়োজন৷ প্রায় ৪০দিনের চিকিত্‍সা শেষে এক্সরে করে নানী আলেকজান জানতে পারেন সালমার ভাঙ্গা পা ঠিক ভাবে জোড়া লাগেনি৷ আজো সালমা তার ওই পা ফেলে হাঁটতে পারে না৷ চিকিত্‍সকরা বলছেন এখন তার পা ভাল করতে চাইলে তাকে অপারেশন করাতে হবে৷ টাকার অভাবে তিন বেলা যখন খাবার যোগার করাই তাদের সম্ভব হচ্ছে না, পা ভাঙ্গার পর সুচিকিত্‍সাও যখন সম্ভব হয়নি তখন আবার সালমার পায়ে অপারেশন সহ বুকের বড় একটি টিউমার ও তার হার্ট এর চিকিত্‍সা কিভাবে করাবেন সেটা ভেবেই দিশেহারা আলেকজান৷ সালমার পরিবারের সবারই একটাপ্রশ্ন অভাগীর সালমারর বেঁচে থাকার জীবন যুদ্ধ কবে শেষ হবে ? এ বিষয়ে কেউ আরো বিস্তারিত জানতে টাইলে সালমার নানী আলেকজানের সাথে ০১৭২৮-৮০৭১৭৪ মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন৷





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)