শিরোনাম:
●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক
রাঙামাটি, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » ঢাকা » ১১ ফেব্রুয়ারী যুগপৎ আন্দোলনে গণতন্ত্র মঞ্চের পদযাত্রার কর্মসূচী সফল করার আহবান
প্রথম পাতা » ঢাকা » ১১ ফেব্রুয়ারী যুগপৎ আন্দোলনে গণতন্ত্র মঞ্চের পদযাত্রার কর্মসূচী সফল করার আহবান
সোমবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১১ ফেব্রুয়ারী যুগপৎ আন্দোলনে গণতন্ত্র মঞ্চের পদযাত্রার কর্মসূচী সফল করার আহবান

ছবি : সংবাদ সংক্রান্ত গতরাতে শেষ হওয়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভার সমাপ্তি অধিবেশনে গৃহীত বিশেষ রাজনৈতিক প্রস্তাবে এখন অতি আবশ্যক নয় পাতালরেলের মত এরকম মেগা প্রকল্পসমূহ বন্ধ করে জরুরী খাদ্যপণ্য এবং গ্যাস,বিদ্যুৎ ও জ্বালানি তেলের মত সেবা খাতসমূহে ভর্তুকী বৃদ্ধি করতে সরকারের প্রতি আহবান জানানো হয়েছে।প্রস্তাবে বলা হয়, আই এম এফ এর ঋণের শর্ত পূরণ করতে যেয়ে জরুরী সেবা খাতসমূহ থেকে যেভাবে ভর্তুকী প্রত্যাহার করে নেয়া হচ্ছে তা দেশের কোটি কোটি মানুষের জীবনকে নিদারুণ দূর্দশার মধ্যে নিক্ষেপ করছে।

কেন্দ্রীয় কমিটির প্রস্তাবে বলা হয়, চুরি, দূর্নীতি, অব্যবস্থাপনা,ভূলনীতি ও সিস্টেম লস’ ১৫ থেকে ২০ শতাংশ কমিয়ে আনতে পারলেই বিদ্যমান সংকট অনেকটাই কাটিয়ে উঠা সম্ভব এবং সেক্ষেত্রে আই এম এফ ঋণ নেবার প্রয়োজন থাকেনা।

প্রস্তাবে বলা হয়, কার্যকরি বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিং ব্যবস্থা না থাকায় মুনাফাখোর বাজার সিন্ডিকেট প্রতিদিন বাজারের আগুণে ঘি ঢেলে চলেছে। বাজারে গেলে মনে হয়না দেশে কোন সরকার আছে। প্রস্তাবে জরুরী ভিত্তিতে মুনাফাখোর বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিয়ে খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ করতে সরকারের প্রতি আহবান জানানো হয়।
প্রস্তাবে বলা হয় সংকটের গোড়ায় হাত না দিয়ে সেবাপণ্যের অব্যাহত দাম বৃদ্ধি সংকটের সমাধান দেবে না।

সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় দফতরে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির এই সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, রাশিদা বেগম, শহীদুল আলম নান্নু, স্নিগ্ধা সুলতানা ইভা, নির্মল বড়ুয়া মিলন, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারি বিন্দু, শহীদুজ্জামান লাল মিয়া, শেখ মোহাম্মদ শিমুল ও মীর রেজাউল আলম প্রমুখ।

সভায় গৃহীত এক প্রস্তাবে আগামী ১১ ফেব্রুয়ারী গণতন্ত্র মঞ্চের পদযাত্রা ও গণসংযোগ এর কর্মসূচী সফল করার আহবান জানানো হয়।

সভায় পার্টির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের কেন্দ্রীয় দায়দায়িত্ব নির্দিষ্ট করা হয়।

দেশের মানুষ এবার বিজয় নিয়ে ঘরে ফিরবে

৩ জানুয়ারি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় রাজনৈতিক রিপোর্ট উত্থাপন করতে যেয়ে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন এবার দেশের মানুষ আন্দোলনের বিজয় নিয়েই ঘরে ফিরবে।চলমান আন্দোলনকে বিজয়ী করা ছাড়া ভোটের অধিকার, গণতন্ত্র ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ - কোন কিছুই নিশ্চিত করা যাবেনা। এবারকার আন্দোলন নিছক গতানুগতিক ধারায় সরকার পরিবর্তনের জন্য নয়, এই আন্দোলন অগণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী গোটা ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যেই পরিচালিত। এই আন্দোলন বিশেষ কোন দল বা জোটের নয়,বরং সমগ্র জনগণের। সে কারণে সরকার ও সরকারি দলের শত বাঁধা আর সন্ত্রাস মোকাবেলা করে দেশের মানুষ আন্দোলনের কাতারে সামিল হচ্ছে।

তিনি বলেন, বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার অব্যাহত উসকানি দিয়ে সহিংসতার পথে নিয়ে যেতে চাইছে। তিনি সরকারের যাবতীয় উসকানি, হামলা ও দমন নিপীড়ন মোকাবেলা করে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনকে যুগপৎ ধারায় আরও বেগবান করার জন্য সকল বিরোধী দল ও দেশবাসীর প্রতি আহবান জানান।

সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সকালের অধিবেশনে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

তাঁর সভাপতিত্বে এই অধিবেশনে রাজনৈতিক রিপোর্টের উপর বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, রাশিদা বেগম, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম, নির্মল বড়ুয়া মিলন, শহীদুজ্জামান লাল মিয়া, অরবিন্দু বেপারি বিন্দু, ফিরোজ আহমেদ, জসিম উদ্দিন রাঢ়ী, শেখ মোঃ শিমুল ও মীর রেজাউল আলম প্রমুখ।

কেন্দ্রীয় কমিটির সভায় গৃহীত প্রস্তাবে গত ৬ - ৯ জানুয়ারী ২০২৩ পার্টির দশম কংগ্রেস সফল করার করার জন্য পার্টির নেতা, কর্মী ও শুভাকাঙ্ক্ষীদেরকে ধন্যবাদ জানানো হয়।

সভায় গৃহীত অপর এক প্রস্তাবে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম জোরদার করতে যুগপৎ আন্দোলনের কর্মসূচীসমূহ আরও বলিষ্ঠভাবে এগিয়ে নেবার আহবান জানানো হয়।





ঢাকা এর আরও খবর

ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই  জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)