মঙ্গলবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » ঢাকা » আবু হাসান টিপু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
আবু হাসান টিপু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
ঢাকা :: ১৩ ফেব্রুয়ারী হতে ২০২৩ হতে ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু ।
ভারতের কমিউনিস্ট পার্টি (এম - এল) লিবারেশনের ১১ তম পার্টি কংংগ্রেসে আমন্ত্রিত অতিথি হিসাবে অংশ নিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক সোমবার বিকালে পাটনার উদ্দেশ্যে বিমানযোগে কলিকাতায় রওনা হয়েছেন। তিনি পার্টির পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। পার্টির প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আহমেদ। বিহারের পাটনায় ১৫ থেকে ২০ ফেবব্রুয়ারী পর্যন্ত সিপিআই( এম-এল) লিবারেশনের এই সর্বভারতীয়কংগ্রেস অনুষ্ঠিত হবে।
জননেতা সাইফুল হক কংগ্রেসের প্লেনারী অধিবেশনে বক্তব্য রাখবেন। ভারতে অবস্থানকালে তিনি ভারতের বিভিন্ন বামপন্থী , প্রগতিশীল ও গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে মত বিনিময় করবেন। এছাড়া ভারতের নাগরিক সমাজের বেশ কিছু প্রতিনিধিদের সাথেও তিনি মতবিনিময় করবেন। ফেব্রুয়ারীর শেষ সপ্তাহে তিনি দেশে ফিরবেন।
আবু হাসান টিপু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। জননেতা সাইফুল হক-এর ভারতে অবস্থানকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন।





রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন