শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আন্তর্জাতিক » যেসব দেশ কর্মপরিকল্পনা দেয়নি, গণতন্ত্রের বৈশ্বিক শীর্ষ সম্মেলনের তাদের এ বছরের আমন্ত্রণ জানানো হয়নি : ডেরেক শোলে
প্রথম পাতা » আন্তর্জাতিক » যেসব দেশ কর্মপরিকল্পনা দেয়নি, গণতন্ত্রের বৈশ্বিক শীর্ষ সম্মেলনের তাদের এ বছরের আমন্ত্রণ জানানো হয়নি : ডেরেক শোলে
শুক্রবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যেসব দেশ কর্মপরিকল্পনা দেয়নি, গণতন্ত্রের বৈশ্বিক শীর্ষ সম্মেলনের তাদের এ বছরের আমন্ত্রণ জানানো হয়নি : ডেরেক শোলে

ঢাকায় জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ডেরেক শোলে  ছবি: মার্কিন দূতাবাসের সৌজন্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলে বলেছেন, গণতন্ত্রের বৈশ্বিক শীর্ষ সম্মেলনের দ্বিতীয় আয়োজনে অংশ নিতে বিভিন্ন দেশকে গণতন্ত্র শক্তিশালী করার জন্য কর্মপরিকল্পনা দিতে বলা হয়েছিল। যেসব দেশ এ কর্মপরিকল্পনা দেয়নি, তাদের এ বছরের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি।
বুধবার বিকেলে রাজধানীর আমেরিকান সেন্টারে জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের উত্তরে ডেরেক শোলে এ তথ্য জানান।
বাংলাদেশকে এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি কেন, জানতে চাইলে ডেরেক শোলে বলেন, ‘গতবার যেসব দেশকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম ও যাদের আমন্ত্রণ জানাইনি, তাদের পরের বছর গণতন্ত্রকে শক্তিশালী করার অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য কর্মপরিকল্পনা দিতে বলা হয়েছিল। এটি সম্মেলনে অংশগ্রহণের অন্যতম শর্ত ছিল।
যেসব দেশ প্রথম অংশ নিয়েছিল, তাদের পাশাপাশি গতবার আমন্ত্রণ পায়নি, এমন বেশ কয়েকটি দেশ কর্মপরিকল্পনা দেয়নি। বাংলাদেশের পক্ষ থেকে কোনো কর্মপরিকল্পনা দেওয়া হয়নি।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে আয়োজিত গণতন্ত্রের বৈশ্বিক শীর্ষ সম্মেলন আগামী ২৯ ও ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। কর্তৃত্ববাদী সরকারকে প্রতিহত করা, দুর্নীতি দমন ও মানবাধিকার সমুন্নত রাখা—এই তিন লক্ষ্যে অঙ্গীকার পূরণের অগ্রগতি এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়ে এ সম্মেলনে আলোচনা হবে।
প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর ২০২১ সালে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো গণতন্ত্রের বৈশ্বিক শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল। ওই সম্মেলনে ১১০টি দেশের প্রায় সাড়ে সাত শ প্রতিনিধি অংশ নিয়েছিলেন। সেই সম্মেলনেও বাংলাদেশ আমন্ত্রণ পায়নি।
এবারের সম্মেলনে আমন্ত্রণ না পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বুধবার সাংবাদিকদের বলেন, আমন্ত্রণ না পাওয়া নিয়ে বাংলাদেশ খুব একটা চিন্তিত নয়। গণতন্ত্র সম্মেলন তো তারা (যুক্তরাষ্ট্র) অনেকগুলোই করছে। আমন্ত্রণ দিলেই গণতন্ত্র যে ভালো হয়ে যাবে, তা নয়। বিভিন্ন দেশকে কোন বিবেচনায় আমন্ত্রণ দেওয়া হয়, সেটা তারাই ভালো বলতে পারবে।
এবারের গণতন্ত্র সম্মেলনে যুক্তরাষ্ট্রের সহ–আয়োজক হিসেবে যুক্ত হয়েছে কোস্টারিকা, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস ও জাম্বিয়া। গতবারের মতো এবারের সম্মেলনও ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে। এবার সম্মেলনে দক্ষিণ এশিয়ার চার দেশ—ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপসহ বিশ্বের ১১০টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্র : প্রথম আলো।





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ