শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » ওয়াহিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী
প্রথম পাতা » চট্টগ্রাম » ওয়াহিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী
শুক্রবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওয়াহিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের ওয়াহিদুন্নেছা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) উপজেলার কাটাছরা ইউনিয়নের ছত্তার ভূইয়ারহাটস্থ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী-২০২৩ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুজ্জামানের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক দীল মোহাম্মদ ও সহকারী শিক্ষক ফরিদ উদ্দিন আজাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী হুমায়ূন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের দাতা সদস্য ডাঃ রাজিব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আবুল কাসেম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শহিদ আহমদ, শিক্ষানুরাগী সদস্য আলাউদ্দিন, শিক্ষানুরাগী ও সমাজসেবক নজরুল ইসলাম।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন দশম শ্রেণির শিক্ষার্থী আজমাতুন রুবাইয়াৎ, মীর সুরাইয়া তাজনীন ইমু, মিফতাহুল জান্নাত, সুরাইয়া নুরশেদ।
২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থী নুসরাত জাহান আইভি, জাকিয়া সুলতান তামান্না, মোঃ হাসান মারুফ, সাদিয়া আফরিন, লাকিমুল হাসান’কে এসময় সংবর্ধনা প্রদান করা হয়।

প্রধান শিক্ষক রফিকুজ্জামানের তত্বাবধানে এবং সকল শিক্ষকদের সহযোগিতায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ২টি বিভাগে ১৩টি ইভেন্টে ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যৌথভাবে সেরা প্রতিযোগী নির্বাচিত হয় ৭ম শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা আক্তার ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইসমিতা এবং শ্রেষ্ঠ প্রতিযোগী নির্বাচিত হয় ১০ম শ্রেণির শিক্ষার্থী প্রান্ত দাস।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল নিজাম ও ইমাম হোসেন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন এবং ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।

সকাল সাড়ে আটটার দিকে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুজ্জামান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)